ঢাকাMonday , 22 February 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সচিবের সমান বেতন পাবেন সিনিয়র জেলা জজ

Link Copied!

cabinetনিজস্ব প্রতিবেদক : সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ঘোষিত অষ্টম পে স্কেলের সঙ্গে সামঞ্জস্য রেখে বিচার বিভাগীয় সদস্যদের বেতন-ভাতা এবং অন্যান্য সুযোগ-সুবিধা বৃদ্ধির প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা। সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ প্রস্তাব অনুমোদন দেয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি জানান, অষ্টম বেতনস্কেলে সরকারি কর্মচারীদের যে হারে বেতন ভাতা বেড়েছে সেই হারে বিচার বিভাগীয় সদস্যদের বেতন বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে। সিনিয়র জেলা জজদের সচিবদের সমকক্ষ করে ৭৮ হাজার টাকা বেতন নির্ধারণ করা হয়েছে। যদিও ৮৪ হাজার টাকা প্রস্তাব করা হয়েছিল। জেলা জজদের (দ্বিতীয়) বেতন ৩৬ হাজার ৯ শ থেকে বৃদ্ধি করে ৭০ হাজার ৯২৫ টাকা থেকে ৭৬ হাজার ৩৫০ টাকা করা হয়েছে।

অতিরিক্ত জেলা ও দায়রা জজের বেতন ৩২ হাজার থেকে বৃদ্ধি ৬২ হাজার ৩৫০ টাকা থেকে ৭৫ হাজার ৮৮০ টাকা করা হয়। সহকারী জজদের করা হয়েছে ৩০ হাজার ৯২৫ থেকে ৬৪ হাজার ৪৩০ টাকা। যুগ্ম ও জেলা জজ ২৩ হাজার টাকা থেকে বৃদ্ধি করে ৪৪ হাজার ৪৫০ টাকা বাড়ানোর প্রস্তাব হয়েছে।তিনি বলেন, ‘বিচারকদের নতুন বেতন গত বছরের ১ জুলাই থেকে কার্যকর হবে। তবে ভাতা ২০১৫ সালের ৩০ জুন যা পেতেন তাই পাবেন।