ঢাকাMonday , 22 February 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সুনির্দিষ্ট অভিযোগে ব্যবস্থা নেবে ইসি

Link Copied!

electionনিজস্ব প্রতিবেদক : সুনির্দিষ্ট না করে অদৃশ্য কোনো ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ আমলে নেবে না নির্বাচন কমিশন। ইউনিয়ন পরিষদের প্রথম দফা নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের দিন সোমবার ইসি কার্যালয়ে সংবাদকর্মীদের সঙ্গে আলাপের সময় এ কথা জানান কমিশন সচিব মো. সিরাজুল ইসলাম।

ইসি সচিব বলেন, ‘ঢালাওভাবে অভিযোগ দিলে ব্যবস্থা নেয়া সম্ভব হবে না। সুনির্দিষ্টভাবে অভিযোগ দিতে হবে; কখন, কে, কোথায় এটি করেছে তা জানাতে হবে। তখন আমরা ব্যবস্থা নেব।’

কোনো অদৃশ্য ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দিলে তার ব্যবস্থা নেয়া কঠিন বলেও উল্লেখ করেন সিরাজুল ইসলাম। ২২ মার্চ প্রথম ধাপের ইউপি ভোট হবে। মনোনয়নপত্র জমা দেয়ার পর ২৩ ও ২৪ ফেব্রুয়ারি বাছাই এবং প্রত্যাহারের শেষ সময় ২ মার্চ।

ইতোমধ্যে বিএনপি অভিযোগ করেছে, তাদের সম্ভাব্য প্রার্থীদের ভয়ভীতি, হয়রানি করে ঘর ছাড়া করা হচ্ছে। এমন দাবির বিষয়ে ইসি সচিব বলেন, ‘এটি আইন-শৃঙ্খলার বিষয়। সুনির্দিষ্ট অভিযোগ সংশ্লিষ্ট এলাকার আইন শৃঙ্খলাবাহিনীকে জানালে তারা বিষয়টি দেখবেন।’

এক প্রশ্নের জবাবে সিরাজুল ইসলাম বলেন, ‘ইসির কাছে সবাই সমান সুযোগ পাবে। এ নিয়ে তদারকি করার জন্যে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তারা কাজ করছেন। আমাদের কাছে দলীয় প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থী সবাই সমান। সবার এক পরিচয় তারা প্রতিদ্বন্দ্বী প্রার্থী। এক্ষেত্রে সবার প্রতি সমান আচরণ করার আশ্বাস দেন তিনি।’ নির্বাচন জোটগতভাবে প্রার্থী দিলেও এক দলের প্রতীক অন্য দলের প্রার্থীর ব্যবহারের সুযোগ নেই বলে জানান সচিব।

তিনি বলেন, ‘স্থানীয় নির্বাচনে দলগুলোর মধ্যে আন্ডারস্ট্যান্ডিং থাকতে পারে, জোটগতভাবে কাজ করতে পারে। এ নিয়ে ইসির করার কিছু নেই। জোটে বাধা নেই, তবে দলীয় প্রার্থীই দলীয় প্রতীক পাবেন।’ এছাড়া এ নির্বাচনে কোনো প্রার্থী দলীয় সমর্থন না পেলে সে স্বতন্ত্রপ্রার্থী হিসেবে নির্বাচন করতে পারবেন বলেও জানান ইসি সচিব।