ঢাকাSunday , 21 February 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নিলামে উঠছে ইমেলদা মার্কোসের গয়না

Link Copied!

GOYNAআন্তর্জাতিক ডেস্ক : ফিলিপাইনের সাবেক ফার্স্ট লেডি ইমেলদা মার্কোসের মূল্যবান গয়নাগাটি নিলামে তোলার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। সেখানে সবমিলিয়ে ২১ কোটি মার্কিন ডলার মূল্যের অলঙ্কার রয়েছে বলে সংবাদ সংস্থা সিএনএন জানিয়েছে।

এসব অলঙ্কারের মধ্যে হাওয়াই থেকে উদ্ধারকৃত অলঙ্কারও রয়েছে, যা নিয়ে মার্কিন আদালতে এখনো মামলা চলছে। ১৯৮৬ সালে ক্ষমতাচ্যুত হওয়ার পর ফিলিপাইন থেকে সস্ত্রীক যুক্তরাষ্ট্রে পালিয়ে আসেন সাবেক স্বৈরশাসক ফার্দিনান্দ মার্কোস। তখন তাদের কাছ থেকে এসব অলঙ্কার উদ্ধার করা হয়েছিল। এখন সেগুলোও আন্তর্জাতিক নিলাম বাজারে তোলা হচ্ছে।

হাইয়াই কালেকশেনের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ২৫ ক্যারট ওজনের একটি বিরল জাতের গোলাপি হীরা। আঙ্গুর আকারের ওই হীরাটির আনুমাণিক মূল্য ৫০ লাখ মার্কিন ডলার। এছাড়া একটি হীরার টায়রা নিয়েও নিলাম ডাককারীদের আগ্রহ রয়েছে। ওই টায়রার প্রাথমিক মূল্য ধরা হযেছে ৫০ হাজার ডলার।

নিলামে তোলার আগে ইমেলদার ওইসব গয়নার ওপর একটি প্রদর্শনী হওয়ার কথা রয়েছে। ফিলিপাইনের সাধারণ জনগণ ওই প্রদর্শনীতে অংশ নিয়ে ইমেলদার মূল্যবার অলঙ্কারগুলো স্বচোখে দেখতে পারবে। ফিলিপাইন সরকার মনে করে থাকে, কেননা এগুলো নিছক গয়না নয়। এর সঙ্গে জড়িয়ে আছে ফিলিপাইনের ইতিহাস ও রাজনীতির একটি উল্লেখযোগ্য অধ্যায়।

এ সম্পর্কে ফিলিপাইনের প্রিসিডেন্টসিয়াল কমিশন অন গুড গভার্নমেন্ট (পিসিজিজি) বিভাগের চেয়ারম্যান রিচার্ড টি আমুরাও বলেছেন,‘অবৈধভাবে অর্জিত এসব অলঙ্কারের প্রদর্শণী করা হলে দেশের তরুণ প্রজন্মের মধ্যে এক ধরনের সচেতনতা তৈরি হবে। এছাড়া গত দু দশক ধরে মার্কোসের পরিবারটি এ দেশের জনগণের অর্থ ও সম্পদ নিয়ে কি পরিমাণ দুর্নীতি করেছে সেটিও সামনে ওঠে আসবে।’

ফিলিপাইনের বর্তমান প্রেসিডেন্ট বেনিগনো অ্যাকুইনোর ক্ষমতা ত্যাগের আগে এই অলঙ্কারগুলো নিলামে তোলার সিদ্ধান্ত নেয়া হলো। এবার সবমিলিয়ে তিনশটি অলঙ্কার নিলামে তোলা হচ্ছে। তবে এ ধরনের প্রদর্শনী বা নিলাম জনগণের মধ্যে কতটা সচেতনতা তৈরি করবে তা বলা মুশকিল। কেননা ফিলিপাইনে সাম্প্রতিক সময়ে ফার্দিনান্দ মার্কোস ও ইমেলদা মার্কোসের পুত্র ফার্ডিনান্দ মার্কোস জুনিয়রের জনপ্রিয়তা বেড়েই চলেছে।