ঢাকাFriday , 19 February 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গান শোনার ‘অপরাধে’ কিশোরের শিরশ্ছেদ

Link Copied!

headআন্তর্জাতিক ডেস্ক : গান শোনা হারাম, এমন ফতোয়াই দেয়া আছে জঙ্গিগোষ্ঠীর আইএস’র পক্ষ থেকে। কিন্তু সেই বিধি নিষেধ না মেনে অবসর সময়ে বাবার দোকানে বরে গান শোনছিল ১৫ বছরের এক কিশোর আয়হাম হোসেন। তাও আবার পপ সঙ্গীত। আর সেই খবর চলে যায় আইএস জঙ্গিদের কাছে।

পরে আয়হামকে ধরে নিয়ে যাওয়া হয় জঙ্গিদের আস্তানায়। জনসমক্ষেই ঘার থেকে মুণ্ডু আলাদা করে দেয়া হয় ওই নাবালকের। ঘটনাটি ঘটেছে আইএস নিয়ন্ত্রিত ইরাকের শহর মসুলে।

এর আগে সমকামীদের হত্যা, পতিতাদের ধর্ষণ করে খুনসহ একাধিক নৃশংসতার নজির রেখেছে জঙ্গি সংগঠন আইএস’র সদস্যরা। কিন্তু গান শোনার জন্য মানুষকে গলা কেটে হত্যা করা হলো এই প্রথম।

জানা গেছে, আয়হামের বাবার একটি মুদির দোকান আছে। সেখানে বসেই অবসর সময়ে সিডিতে গান চালিয়েছিল আয়হাম। খবর পেয়েই চলে আসে জঙ্গি সদস্যরা। তাকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হয় জঙ্গিদের আস্তানায়। জনসমক্ষেই তার শিরশ্ছেদ করে দেহ পরিবারের হাতে তুলে দেয়া হয়।