আন্তর্জাতিক ডেস্ক : উত্তর কোরিয়ার সাম্প্রতিক হাইড্রোজেন বোমা পরীক্ষা এবং ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের উপর ভিত্তি করে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা তাদের পরমাণু কার্যক্রমের উপর নতুন করে নিষেধাজ্ঞা জারি করেছেন। উ. কোরিয়ার বিরুদ্ধে আরও বর্ধিত একটি নিষেধাজ্ঞায় তিনি স্বাক্ষর করেছেন।
উ. কোরিয়াকে আন্তর্জাতিক সতর্কতা এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদের হুঁশিয়ারি দেয়া সত্ত্বেও তারা তাদের পারমাণবিক কার্যক্রম বন্ধ করতে অস্বীকৃতি জানিয়েছে। যে কারণে গত সপ্তাহে এই নতুন নিষেধাজ্ঞা পাস করেছে কংগ্রেস।
এই নিষেধাজ্ঞা অনুসারে, পারমাণবিক অস্ত্র তৈরিতে উ. কোরিয়ার যে অর্থ প্রয়োজন সেটা বন্ধ করে দেয়া হবে। যুক্তরাষ্ট্র এবং চীন যদিও নতুন নিষেধাজ্ঞার কিছু শর্ত নিয়ে এখনো আলাপ আলোচনা করছে। কারণ চীন বলেছে, নিষেধাজ্ঞার কয়েকটি শর্ত কার্যকর হলে তাতে উ. কোরিয়ার অর্থনীতি একেবারে পঙ্গু হয়ে যেতে পারে।

