ঢাকাFriday , 19 February 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আইএস ক্যাম্পে মার্কিন বিমান হামলা, নিহত ৩০

Link Copied!

biman-f16আন্তর্জাতিক ডেস্ক : লিবিয়ার সাবরাথ শহরে ইসলামিক স্টেট সংগঠনকে লক্ষ্য করে চালানো বিমান হামলায় কমপক্ষে ৩০ জন নিহত হয়েছেন। নিউইয়র্ক টাইমস সংবাদপত্র একটি বেনামি সামরিক সুত্রের বরাত দিয়ে জানিয়েছে, হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী।

সাবরাথ শহরের মেয়র বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, লিবিয়ার রাজধানী ত্রিপলির পশ্চিমে অবস্থিত এই শহরের একটি ভবনে বিমান হামলা চালানো হয়েছে। ভবনটি তিউনিসিয়া সীমান্তের কাছাকাছি।

সাম্প্রতিক গোয়েন্দা প্রতিবেদনে জানা গেছে, আইএস এর শীর্ষ নেতারা দলবল নিয়ে ইরাক ও সিরিয়া থেকে সরে গিয়ে এখন আশ্রয় নিয়েছেন লিবিয়াতে।