ঢাকাWednesday , 17 February 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ভূমিকম্প ঝুঁকির কথা জানালেন প্রধানমন্ত্রী

Link Copied!

Primeinister-2
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের উত্তর সীমান্তে ডাইকি ফল্ট (dyke fault- এক ধরনের ত্রুটি), অভ্যন্তরে শ্রীমঙ্গল ফল্ট এবং মধুপুর ফল্ট রয়েছে। এগুলো সক্রিয় বলে অভিমত ভূমিকম্প বিজ্ঞানীদের। এসব বিবেচনায় বালাদেশ ভূমিকম্পের বড় ধরনের ঝুঁকিতে রয়েছে বলে সংসদে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার বিকেলে জাতীয় সংসদে লক্ষ্মীপুর-৪ আসনের সংসদ সদস্য মো. আব্দুল্লাহর এ বিষয়ক এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এই আশঙ্কার কথা জানান। তবে ভূমিকম্পের ক্ষয়ক্ষতি মোকাবেলায় বর্তমান আওয়ামী লীগ সরকার দৃঢ় প্রতিজ্ঞ বলেও জানিয়ে দেন তিনি।
ভূমিকম্প পরবর্তী উদ্ধার ও অনুসন্ধান কাজে ব্যবহারে জন্য ৬৩ কোটি টাকা ব্যয়ে Fork Lift, pilot transporter, Excavation, Wheel Dosser, Crane, Mobile Light Unit সহ বেশ কিছু আধুনিক যন্ত্রপাতি কেনা হয়েছে। সেগুলো সংশ্লিষ্ট ব্যবহারকারী সংস্থা, সশস্ত্র বাহিনী বিভাগ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর, সিটি করপোরেশন, কোস্টগার্ডসহ বিভিন্ন প্রতিষ্ঠানের হস্তান্তরও করা হয়েছে।
প্রধানমন্ত্রী আরো বলেন, আরও প্রায় ১৫৯ কোটি টাকা ব্যয়ে রেসকিউ ভেহিকেল পিকআপ, রিচার্জেবল সার্চ লাইট, ফোল্ডেবল স্ট্রেচার, বডি ব্যাগ, সার্চ ক্যামেরা সংগ্রহের কার্যক্রম দ্রুততার সঙ্গে সম্পাদিত হচ্ছে।
এছাড়া ভূমিকম্প পরবর্তী উদ্ধার অভিযানে অংশগ্রহণের জন্য ৬২ হাজার আরবান সার্চ অ্যান্ড রেসকিউ ভলান্টিয়ার তৈরির পরিকল্পনা রয়েছে এবং ইতোমধ্যে ৩০ হাজার স্বেচ্ছাসেবককে প্রশিক্ষণ দেয়া হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।