ঢাকাWednesday , 17 February 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মুক্তিপণের দাবিতে অপহৃত স্কুলছাত্র উদ্ধার

Link Copied!

Muktiponবগুড়া প্রতিনিধি : মুক্তিপণের দাবিতে অপহৃত স্কুলছাত্র রাকিবুল হাসানকে (৮) উদ্ধার করেছে পুলিশ। এ সময় অপহরণের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে অপহৃতের এক আত্মীয়কে।
মঙ্গলবার রাত ১১টার দিকে নন্দীগ্রাম ও সদর থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে বগুড়া শহরতলীর মাটিডালী বিমান মোড় এলাকা থেকে অপহৃত স্কুলছাত্রকে উদ্ধার করা হয়। অপহৃত রাকিবুল নন্দীগ্রাম উপজেলার আগপুর গ্রামের আশরাফ আলীর ছেলে এবং চৌমহুনী বাজার আলমদিনা একাডেমির ২য় শ্রেণির ছাত্র। গ্রেপ্তারকৃত সিয়াম সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানার জয়ন্তপুর গ্রামের সাহেব আলীর ছেলে।
পুলিশ জানায়, গত ১৫ ফেব্রুয়ারির সকাল ১০টার দিকে স্কুল ছুটি শেষে বাড়ি ফেরার পথে রাকিবুল হাসান নিখোঁজ হয়। পরে তার বাবার কাছে মোবাইল ফোনে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। বিষয়টি থানায় জানালে পুলিশ কৌশলে দরকষাকষি করে ৫০ হাজার টাকায় অপহরণকারীর সঙ্গে মধ্যস্থতা করে। সেই অনুযায়ী ৫০ হাজার টাকা মুক্তিপণের বিনিময়ে স্কুলছাত্রকে তার পরিবারের কাছে ফেরত দেয়ার প্রক্রিয়া করা হয়।
মঙ্গলবার রাত ১১টার দিকে সদর থানা ও নন্দীগ্রাম থানা পুলিশ মাটিডালী বিমান মোড়ে অবস্থান নেয়। এ সময় পুলিশ জানতে পারে অপহৃত ওই শিশুকে একটি বাসে রংপুর থেকে আনা হচ্ছে। পরে পুলিশ মহাসড়কে চেকপোস্ট বসিয়ে বাস তল্লাশিকালে সিলেটগামী একটি বাস থেকে অপহৃত শিশুটিকে উদ্ধার করে এবং অপহরণকারী সিয়াম হোসেনকে (২২) গ্রেপ্তার করে।
নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কমৃকর্তা (ওসি) হাসান শামিম ইকবাল জানান, গ্রেপ্তারকৃত সিয়াম শিশুটির আত্মীয়। কৌশলে তাকে অপহরণ করে মুক্তিপণ দাবি করা হয়েছিল।