ঢাকাWednesday , 17 February 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুরে কারখানায় ডাকাতি, আটক ৩

Link Copied!

Gazipurগাজীপুর প্রতিনিধি : গাজীপুরের মধ্যগাছা এলাকায় কারখানা মা অ্যাপারেলস নামের একটি কারখানার গোডাউনে ডাকাতি হয়েছে। এ সময় এলাকাবাসী ধাওয়া করে তিন ডাকাতকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে।
আটককৃত ডাকাতরা হলেন- জামালপুরের দিলবরচর এলাকার হবি মিয়ার ছেলে ইব্রাহিম, কিশোরগঞ্জ সদরের নায়েব আলীর ছেলে মো. রাজু এবং ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা এলাকার শহীদের ছেলে মো. শাহিন।
কারখানার ব্যবস্থাপক মো. সালেক হাওলাদার জানান, বুধবার ভোর ৪টার দিকে একটি ট্রাকে ১৫-১৬ জনের একদল ডাকাত মা অ্যাপারেলস কারখানার গোডাউনে হানা দেয়। ডাকাতরা গোডাউনের গেটের তালা কেটে ভেতরে ঢুকে অস্ত্রের মুখে নিরাপত্তাকর্মীদের হাত-পা বেঁধে ফেলে। পরে গোডাউন থেকে সুতা ট্রাকে তুলতে থাকে। এ সময় পার্শ্ববর্তী কারখানার শ্রমিকদের সন্দেহ হলে এলাকাবাসী ও পুলিশে খবর দেয়। পরে সুতা লুট করে পালানোর সময় স্থানীয়রা ধাওয়া করে তিন ডাকাতকে ধরে ফেলে এবং বাকিরা ট্রাকে করে পালিয়ে যায়। ডাকাতরা প্রায় ১০ লাখ টাকা মূল্যমানের ৫ হাজার পাউন্ড সুতা লুট করে নিয়ে গেছে।
জয়দেবপুর থানার উপপরিদর্শক (এসআই) অজয় কুমার চক্রবর্তী জানান, তিন ডাকাতকে আটক করা হয়েছে। লুণ্ঠিত সুতা উদ্ধারে অভিযান চলছে।