ঢাকাWednesday , 17 February 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পাকিস্তানের সিন্ধু প্রদেশে প্রথম হিন্দু বিয়ের স্বীকৃতি

Link Copied!

Pakistanআন্তর্জাতিক ডেস্ক : বিশ্বের সংখ্যা গরিষ্ঠ মুসলিম দেশগুলোর মধ্যে পাকিস্তান একটি। ইসলামী আইনের কারণে সেখানে হিন্দুদের বিয়ের রাষ্ট্রীয় স্বীকৃতি দেয়া হতো না। কিন্তু পাকিস্তানের সিন্ধু প্রদেশই প্রথম হিন্দুদেরকে বিয়ের স্বীকৃতি এবং নিবন্ধনের অধিকার প্রদান করেছে। গত সোমবার সিন্ধু প্রদেশের আইনজীবীরা এই আইন পাস করেছেন। সিন্ধুতে পাকিস্তানের প্রায় ৩০ লাখ হিন্দুদের বসবাস। মানবাধিকার কর্মীরা বলেছেন, এই আইনের অনুপস্থিতির কারণে হিন্দু নারীরা শিকার হন জোরপূর্বক ধর্মান্তর, অপহরণ এবং ধর্ষণের। তাছাড়া পাকিস্তানে বিধবাদের জন্যও অধিকারের ঘাটতি রয়েছে। পাকিস্তানের জাতীয় সংসদে হিন্দু বিয়ে স্বীকৃত দেয়ার জন্য এই আইনের পরিসর বৃদ্ধির কথা বিবেচনা করছেন।
পাকিস্তানের আরেকটি ধর্মীয় সংখ্যালঘু গোষ্ঠী হচ্ছে খ্রিস্টান। তাদের বিয়ের স্বীকৃতির জন্য সেখানে ব্যাবহার করা হত উপনিবেশ সময়কালের একটি আইন। কিন্তু হিন্দুদের জন্য সেটাও ছিল না।
বিয়ের রাষ্ট্রীয় স্বীকৃতি না থাকায় বেশিরভাগ হিন্দুদেরকেই দুর্ভোগ পোহাতে হতো ব্যাংক আকাউন্ট খোলা, ভিসার আবেদন এবং জাতীয় পরিচয় পত্রের জন্য আবেদনের মত বিষয়গুলোতে।