ঢাকাTuesday , 16 February 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নির্যাতনের পর বাংলাদেশিকে ফেলে রাখলো বিএসএফ

Link Copied!

BSFকুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের রৌমারী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে অমানুষিক নির্যাতনের শিকার হয়েছে ছাবেদ আলী (৪০) নামে বাংলাদেশি এক গরু ব্যবসায়ী। বিএসএফ জোয়ানরা তাকে ক্যাম্পে নিয়ে আধামরা করে কাঁটাতারের পাশে একটি ভুট্টা ক্ষেতে ফেলে রেখে যায়।

মঙ্গলবার ভোরে উপজেলার গয়টাপাড়া সীমান্তে এ ঘটনা ঘটে। অজ্ঞান অবস্থায় ছাবেদ আলীকে কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান তার স্ত্রী।

বিএসএফের নির্যাতনে আহত ছাবেদ আলীর বাড়ি গয়টাপাড়া সীমান্ত এলাকায়।

আহত গরু ব্যবসায়ীর পরিবার জানায়, সীমান্ত দিয়ে গরু পার করার সময় ভারতের ঝালরচর বিএসএফ ক্যাম্পের টহলরত জোয়ানরা আন্তর্জাতিক মেইন পিলার নং-১০৬০ এর কাছ থেকে ছাবেদ আলীকে ধরে নিয়ে যায়। প্রায় এক ঘণ্টা ধরে নির্যাতনের পর আধামরা অবস্থায় তাকে কাঁটাতারের পাশে একটি ভুট্টা ক্ষেতে ফেলে রাখে।

গয়টাপাড়া গ্রামের ইউপি সদস্য আফছার আলী ঘটনার সত্যতা স্বীকার করে জানান, চিকিৎসার জন্য তাকে নিয়ে হাসপাতালে যাওয়া হয়েছে। তবে কোথায় কোন হাসপাতালে তা তিনি বলতে পারেননি।

ছাবেদ আলীর স্ত্রী বাচ্চানি বেগম অভিযোগ করে বলেন, ‘মানুষডাক মাইরা কিছু থয়নাই। শরীরের মেলা স্থান ও মাথা ফেটে গেছে। রক্ত দিয়া হারা গা ভাইসা গেছে। মানুষডা বাঁচব কিনা মরব আল্লাহই জানে।’

এ ব্যাপারে গয়টাপাড়া বিজিবি ক্যাম্প কমান্ডার হাবিলদার হাছান মিয়া জানান, ঘটনাটি ভারতের অভ্যন্তরে ঘটেছে। ছাবেদ আলী অবৈধভাবে দেশটিতে প্রবেশ করায় তারা কোনো ব্যবস্থা নিতে পারছেন না।