ঢাকাTuesday , 16 February 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মহড়ার জন্য ফিনল্যান্ডে এফ-১৫ মার্কিন বিমান

Link Copied!

biman-f16আন্তর্জাতিক ডেস্ক : সামরিক মহড়ায় অংশ নেয়ার জন্য ফিনল্যান্ডে ছয়টি এফ-১৫ জঙ্গিবিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। ফিনল্যান্ডের যে ঘাঁটিতে বিমানগুলো অবস্থান করবে তার মাত্র ১শ মাইল দূরেই রয়েছে রুশ সীমান্ত। ইউক্রেনের ক্রিমিয়া এলাকাটি রাশিয়ার সঙ্গে সংযুক্ত হওয়ার পর ন্যাটোর সদস্য দেশগুলোর নিরাপত্তা নিশ্চিত করার জন্যই ফিনল্যান্ডের সঙ্গে এই সামরিক মহড়ায় অংশ নিচ্ছে ওয়াশিংটন। অরিজোন অঙ্গরাজ্যের এক বিমানঘাঁটি থেকে ওই ছয়টি এফ-১৫ জঙ্গিবিমান পাঠানোর কথা রয়েছে বলে সিএনএন জানিয়েছে।

এখন প্রশ্ন হলো, হঠাৎ করে ফিনল্যান্ডের সঙ্গে সামরিক মহড়ার আয়োজন কেন করতে যাচ্ছে ওবামা প্রশাসন? ইউরোপের এই নির্বিবাদী দেশটি তো ন্যাটো জোটেরও সদস্য নয়। কেবল যুক্তরাষ্ট্রের অনুরোধেই তারা এ মহড়ায় রাজি হয়েছে।

খতিয়ে দেখতে গেলে ফিনল্যান্ডের সঙ্গে যুক্তরাষ্ট্রের এই যৌথ সামরিক মহড়া আয়োজনের আসল কারণ হচ্ছে তাদের ভৌগলিক অবস্থান। রাশিার সঙ্গে দেশটির ৮১৩ মাইল দীর্ঘ সীমান্ত রয়েছে। ফলে ফিনল্যান্ড থেকে প্রতিদ্বন্দ্বী রাশিয়াকে পর্যবেক্ষণ করা যুক্তরাষ্ট্রের পক্ষে অনেক সহজ হবে।
আগামী মে মাসের ৯ থেকে ২২ তারিখ পর্যন্ত চলবে ওই মহড়া। এতে নরওয়ে, সুইডেন ও ফিনল্যান্ড অংশ নেবে। এফ-১৫ জঙ্গিবিমানের সঙ্গে ১শ সেনাও পাঠাবে যুক্তরাষ্ট্র। রুশ সীমান্ত থেকে ১শ মাইল দূরে ফিনল্যান্ডের কুওপিও এলাকায় ওই মহড়া অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ফিনল্যান্ডে এ ধরনের সামরিক মহড়ায় মার্কিন জঙ্গিবিমানের অংশ নেয়ার এটিই প্রথম ঘটনা।