ঢাকাTuesday , 16 February 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইন্দোনেশিয়ায় সন্ত্রাসী হামলার পরিকল্পনা: আটক ৩৩

Link Copied!

jakarta-hamlaআন্তর্জাতিক ডেস্ক : ইন্দোনেশিয়ার বিভিন্ন বিমানবন্দর ও গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার পরিকল্পনাকারী সন্দেহে ৩৩ জনকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। সোমবার ইন্দোনেশিয়ার পুলিশপ্রধান এ তথ্য নিশ্চিত করেছেন। পুলিশপ্রধান বদরুদ্দীন হাইতি এএফপিকে বলেন, ‘পুলিশের সন্ত্রাসবিরোধী ইউনিটের পরিচালিত অভিযানে ৩৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।’ গত মাসে জাকার্তায় সন্ত্রাসী গোষ্ঠী আইএসের হামলায় চারজন নিহত হওয়ার ঘটনার পর সন্ত্রাসবিরোধী এ অভিযান পরিচালনা করছে দেশটি। পুলিশ বিভাগের ধারণা সীমান্তে অবস্থান নেয়া একটি সন্ত্রাসীগোষ্ঠীর সহযোগিতায় ওই হামলা পরিচালিত হয়েছিল।

জাকার্তায় হামলার পর পুলিশের অভিযানের ধারাবাহিকতায় গ্রেপ্তার ৩৩ জনের মধ্যে ১৭ জনই জাকার্তায় হামলার সঙ্গে সরাসরি জড়িত ছিল। বাকি ১৬ জন তিনটি আলাদা চরমপন্থী দলের সঙ্গে যুক্ত বলে জানিয়েছে ইন্দোনেশিয়া সরকার। চরমপন্থী হেনদ্রো ফার্নান্দোর নের্তৃত্বে থাকা এ গোটা দলটি জর্ডান, ইরাক এবং তুরস্ক থেকে ১ দশমিক ৩ বিলিয়ন রূপিয়াহ (৯৭ হাজার ডলার) নিয়েছে।

তারা জাকার্তার প্রধান বিমানবন্দর ও জাতীয় পুলিশ সদর দপ্তরে হামলার পরিকল্পনা করছিল বলে জানিয়েছেন পুলিশ প্রধান। অন্যদিকে শুধুমাত্র ‘হেলমি’ নামধারী আরেক চরমপন্থীর নেতৃত্বে থাকা অন্য দলটি জাকার্তার প্রধান ব্যবসা অঞ্চলে অবস্থিত পুলিশ কমপ্লেক্সে হামলার প্রস্তুতি নিচ্ছিল। ইন্দোনেশিয়ার পুলিশের তথ্যমতে, বর্তমানে সিরিয়াতে যুদ্ধরত আইএস সদস্যদের মধ্যে ৩৯২ জন ইন্দোনেশীয় রয়েছেন এবং আরো ৫০ জন দেশ ছাড়ার পরিকল্পনা করছেন।