ঢাকাTuesday , 16 February 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সংশোধিত তরঙ্গ নিলাম নীতিমালায় অর্থমন্ত্রণালয়ের সম্মতি

Link Copied!

BTRCনিজস্ব প্রতিবেদক : অব্যবহৃত টুজি ও থ্রিজি তরঙ্গ (স্পেকট্রাম) নিলামের সংশোধিত নীতিমালায় সম্মতি দিয়েছে অর্থমন্ত্রণালয়। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় সংশোধিত নীতিমালার আলোকে নিলামের আয়োজন করতে শিগগিরই বিটিআরসিকে নির্দেশনা দেবে বলে সূত্র জানিয়েছে।

দ্বিতীয় প্রজন্মের মোবাইল ফোন সেবার জন্য ব্যবহৃত ১৮০০ মেগাহার্টজ ব্যান্ডউইথের অব্যবহৃত ১০ দশমিক ৬ মেগাহার্টজ দুই ব্লকে এবং তৃতীয় প্রজন্মের মোবাইল ফোন সেবার জন্য ব্যবহৃত ২১০০ মেগাহার্টজ ব্যান্ডের অব্যবহৃত ১৫ মেগাহার্টজ তরঙ্গ তিন ব্লকে নিলামের মাধ্যমে বিক্রির সিদ্ধান্ত নেয় বিটিআরসি। এজন্য গত বছর একটি নিলাম করার সিদ্ধান্ত নেয় সংস্থাটি। কিন্তু ফোন অপারেটরদের অনাগ্রহে নিলাম বাতিল করে নীতিমালা সংশোধনের উদ্যোগ নেয়া হয়।

তরঙ্গ নিলাম এবং নতুনভাবে লাইসেন্স ইস্যু সংক্রান্ত দুটি গাইডলাইনে বর্ণিত ফি, চার্জ ও আনুসাঙ্গিক শর্ত পুনর্নির্ধারণের প্রস্তাবে সম্মতি চেয়ে গত ৭ জানুয়ারি ডাক ও টেলিযোগাযোগ বিভাগ অর্থ বিভাগে চিঠি পাঠায়। অর্থ বিভাগ রোববার এতে সম্মতি দিয়ে চিঠি পাঠায়।

গত ফেব্রুয়ারিতে প্রকাশিত নিলাম গাইডলাইনে ১৮০০ মেগাহার্টজ তরঙ্গ নিলামের ভিত্তিমূল্য ধরা হয় তিন কোটি মার্কিন ডলার বা ২৩২ কোটি টাকা (প্রতি মেগাহার্টজ)। আর ২১০০ মেগাহার্টজের ভিত্তিমূল্য ধরা হয় ২ কোটি ২০ লাখ ডলার বা প্রায় ১৭০ কোটি টাকা ।

সংশোধীত নীতিমালায় থ্রিজি ও টুজি দুই ধরনের তরঙ্গেরই ভিত্তি মূল্য ২ কোটি ৫০ লাখ ডলার নির্ধারণ করা হয়েছে, যাতে অর্থমন্ত্রণালয় সম্মতি দিয়েছে।

সংশোধিত গাইডলাইন অনুসারে দেশের সব মোবাইল ফোন অপারেটর (টুজি ও থ্রিজি লাইসেন্সধারী), ওয়াইম্যাক্স প্রতিষ্ঠান ও আগ্রহী নতুন কোম্পানি থ্রিজি তরঙ্গের (২১০০ মেগাহার্জ) নিলামে অংশ নিতে পারবে। টুজি তরঙ্গে (১৮০০ মেগাহার্জ) নিলামে মোবাইল অপারেটররা সরাসরি অংশ নিতে পারে। ওয়াইম্যাক্স অপারেটর বা নতুন আগ্রহী কোম্পানি থ্রিজির নিলামে বিজয়ী হলেই কেবল টুজির নিলামে অংশ নিতে পারবে।

নিলামে যদি নতুন কোন অপারেটর আসে তাহলে তাদের লাইসেন্স ফি সহ অন্যান্য ফি ণির্ধারণ করে দেওয়া হয়েছে। সূত্র অনুসারে, নতুন কোন অপারেটরের জন্য লাইসেন্স ফি ১০ কোটি টাকা বা সমপরিমান মার্কিন ডলার আর বার্ষিক লাইসেন্স ফি ৫ কোটি টাকা বা সমপরিমান মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে।

এতে আরো বলা হয়েছে তরঙ্গ নিলামের ফলাফল প্রকাশের ৬০ দিনের মধ্যে মোট তরঙ্গ মূল্যের ৬০ শতাংশ জমা দিতে হবে এবং বাকী ৪০ শতাংশ টাকা সমান কিস্তিতে চার বছরে পরিশোধের সুযোগ থাকবে। ‘বিড আর্নেস্ট মানি হবে ১৫০ কোটি টাকা ।

২০১৩ সালের সেপ্টেম্বরে এক নিলামে থ্রিজির জন্য ব্যবহৃত ২১০০ মেগাহার্টজ ব্যান্ডে ২৫ মেগাহার্টজ তরঙ্গ বিক্রি হয়। এসময় প্রতি মেগাহার্জ তরঙ্গ দুই কোটি ১০ লাখ ডলারে বিক্রি করা হয়। এর আগে ২০১২ সালে ১৮০০ মেগাহার্টজ ব্যান্ডে প্রতি মেগাহার্জ সর্বোচ্চ প্রায় দুই কোটি ৮৩ লাখ ডলারে বিক্রি হয়।

গত বছরের ১৯ ফেব্রুয়ারি তরঙ্গ নিলামের জন্য যে গাইডলাইন প্রকাশ করা হয় তাতে বৈষম্য ছিল বলে অভিযোগ এনেছিল অনেক ফোন কোম্পনি। প্রকাশিত নীতিমালার শর্ত অনুসারে অন্যতম বৃহৎ অপারেটর গ্রামীণফোনের টুজি নিলামে অংশগ্রহণ নিতে পারতো না। এ কারণেই নীতিমালা সংশোধনের উদ্যোগ নেয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।