ঢাকাMonday , 15 February 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

এবার ১৫০ কোটি টাকার মানহানি মামলা

Link Copied!

Mahfuz Anamসিলেট প্রতিনিধি : ইংরেজি দৈনিক ‘ডেইলি স্টার’ সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে সিলেটে আরো একটি মামলা দায়ের করা হয়েছে। ১৫০ কোটি টাকার মানহানি মামলাটি করেছেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফসার আজিজ।

সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে গোয়েন্দাদের সরবরাহ করা তথ্য সংবাদ আকারে প্রকাশের অভিযোগে তার বিরুদ্ধে এ মামলা হলো।

সোমবার (১৫ ফেব্রুয়ারি) সকালে সিলেটের জৈন্তাপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কুদরত-ই-খোদার আদালতে মামলাটি দায়ের করা হয়।

আফসার আজিজের আইনজীবী অ্যাডভোকেট শামসুল ইসলাম জানান, আদালত মামলা আমলে নিয়ে অধীনস্থ অতিরিক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটকে ১৫ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

এর আগে গতকাল রোববার সিলেট মহাগর ছাত্রলীগের সভাপতি আবদুল বাসিত রুম্মান এবং সাবেক সভাপতি রাহাত তরফদার পৃথকভাবে মাহফুজ আনামের বিরুদ্ধে মানহানির দুটি মামলা দায়ের করেন।