ঢাকাMonday , 15 February 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জাইকার প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পেল স্বাস্থ্য মন্ত্রণালয়

Link Copied!

nasimনিজস্ব প্রতিবেদক : পোলিওমুক্ত বাংলাদেশের স্বীকৃতিস্বরুপ স্বাস্থ্য মন্ত্রণালয়কে প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড দিল জাপানের সরকারি দাতা সংস্থা জাইকা।

রোববার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে জাইকার প্রেসিডেন্ট লিকিও হাতাইতা’র কাছ থেকে মন্ত্রণালয়ের পক্ষে এ অ্যাওয়ার্ড গ্রহণ করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম।

অনুষ্ঠানে নাসিম বলেন, জাপান স্বাস্থ্য সেবায় বাংলাদেশে অনেক অবদান রাখছে। এর ফলে জাপানের সঙ্গে বাংলাদেশর বন্ধুত্ব অনেক এগিয়ে যাবে।

এসময় জাইকার প্রেসিডেন্ট বলেন, জাপানিরা বাংলা ভাষা শিখে বাংলাদেশের উত্তরাঞ্চলসহ বিভিন্ন জায়গায় পোলিও, ফাইলেরিয়া ইত্যাদি নির্মূলে কাজ করে যাচ্ছে। এ ধরনের কাজ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ডাক্তারদের ধর্মঘট সম্পর্কে দৃষ্টি আকর্ষণ করা হলে মন্ত্রী বলেন, ‘বিষয়টি আমি দেখছি। তবে কোনো রোগীতে জিম্মি করে ধর্মঘট করা উচিত নয়। এটা পরিহার করা দরকার।’