আন্তর্জাতিক ডেস্ক : নিউজিল্যান্ডের দক্ষিণ দ্বীপে রোববার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে কিছু মানুষ আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। এছাড়া কয়েকটি ভবনও ধসে পড়েছে বলে খবর বেরিয়েছে।
রোববার বাংলাদেশ সময় পাঁচটার দিকে ক্রিস্টচার্চ শহরের কাছে ভূমিকম্পটি অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক নয়। স্থানীয় ভূমিকম্প পর্যবেক্ষকারী সংস্থা জিও নেট বলছে, এর উৎপত্তিস্থল ছিল ক্রিস্টচার্চ শহরের ১৫ কিলোমিটার উত্তরে এবং ভূগর্ভের ৩১ কিলোমিটার গভীরে এটি ছড়িয়ে পড়েছিল।
নিউজিল্যান্ডে ভয়াবহ ভূমিকম্পের পাঁচ বছর পূর্তির আগেই ফের ভূকম্পন অনুভূত হল। ২০১১ সালের ২২ ফেব্রুয়ারিতে ৬ দশমিক ৩ মাত্রার ওই ভূমিকম্পে ১৮৫ জন প্রাণ হারিয়েছিল।

