ঢাকাSaturday , 13 February 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গোটা সিরিয়া নিয়ন্ত্রণে নিতে চান আসাদ

Link Copied!

Asadআন্তর্জাতিক ডেস্ক : বিদ্রোহীদের দখল থেকে গোটা সিরিয়ায় পূর্ণ নিয়ন্ত্রণ নিতে চান প্রেসিডেন্ট বাশির আল আসাদ। তবে এই কাজে অনেক সময় লেগে যেতে পারে বলেও তিনি স্বীকার করেছেন।

সংবাদ সংস্থা এএফপি’কে দেয়া এক বিরল সাক্ষাৎকারে আসাদ আঞ্চলিক দেশগুলোর প্রতি অভিযোগ ব্যক্ত করে বলেছেন, তাদের নাক গলানোর কারণেই সিরিয়া সঙ্কটের সামাধানে দীর্ঘ সময় লাগবে এবং অনেক মুল্য দিতে হবে।

তার সরকার যুদ্ধাপরাধের দায়ে দোষী বলে সম্প্রতি জাতিসংঘ যে অভিযোগ করেছে সেটিও নাকচ করে দিয়েছেন সিরিয়ার প্রেসিডেন্ট। গত বৃহস্পতিবার রাজধানী দামেস্ক থেকে দেয়া ওই সাক্ষাৎকারে তিনি শান্তি আলোচনার প্রতি সমর্থন ব্যক্ত করে বলেছেন,‘আলোচনার অর্থ কিন্তু এই নয় যে, আমরা সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই বন্ধ করে দেবো।’

এদিকে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র মার্ক টোনার বলেছেন, প্রেসিডেন্ট আসাদ যদি মনে করে থাকেন, তিনি সামরিক উপায়ে সিরিয়া সঙ্কটের সমাধান খুঁজে বের করবেন তবে তিনি বোকার স্বর্গে বাস করছেন।

সিরিয়ায় বিদ্রোহীদের সঙ্গে লড়াইয়ে গত কয়েক মাস আগেও দুর্বল অবস্থানে ছিল আসাদ বাহিনী। কিন্ত গত সেপ্টেম্বরে দেশটিতে রুশ বিমান হামলা শুরু হওয়ার পর পরিস্থিতি বদলে গেছে। রুশ বাহিনীর সহায়তায় দেশটির বেশ কিছু এলাকা পুনর্দখলে নিয়েছে সরকারি বাহিনী। এরপরই গোটা দেশ নিজের অধীনে নেয়ার এই অভিপ্রায় ব্যক্ত করলেন প্রেসিডেন্ট আসাদ।

সিরিয়ায় গত পাঁচ বছর ধরে চলা গৃহযুদ্ধে আড়াইলাখের বেশি মানুষ মারা গেছে। উদ্বাস্তু হয়েছে আরো ১ কোটি ১০ লাখ মানুষ।