ঢাকাFriday , 12 February 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঢাকায় যাত্রাবিরতি করবেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট

Link Copied!

mahmud-abbasনিজস্ব প্রতিবেদক : জর্দান থেকে জাপানের রাজধানী টোকিও যাওয়ার পথে ঢাকায় যাত্রাবিরতি দেবেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। শনিবার দিবাগত রাত ১২টায় তাদের বহনকারী ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রাবিরতি দেয়ার কথা রয়েছে। এসময় তার সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী সৌজন্য সাক্ষাৎ করবেন বলে জানা গেছে।বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের সূত্র বিষয়টি বাংলামেইলকে নিশ্চিত করেছে।

সূত্রটি জানিয়েছে, রাত সাড়ে ১২টা থেকে দেড়টা পর্যন্ত বিমানবন্দরের ভিভিআইপি লাউঞ্জে মাহমুদ আব্বাসসহ তার সফরসঙ্গীরা যাত্রাবিরতি করবেন। মূলত জর্দান থেকে টোকিও যাবেন মাহমুদ আব্বাস ও তার সফরসঙ্গীরা। তাদের বহনকারী বিমানটি জ্বালানি সংগ্রহের জন্য শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। এ সময় তারা বিমানবন্দরের বাইরে যাবেন না। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বিমানবন্দরে তাদের স্বাগত জানাবেন।