ঢাকাFriday , 12 February 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সিরিয়ার যুদ্ধবিরতিতে একমত যুক্তরাষ্ট্র-রাশিয়া

Link Copied!

siriaআন্তর্জাতিক ডেস্ক : অবশেষে সিরিয়ার যুদ্ধবিরতির বিষয়ে একমত হয়েছে বিশ্বের পরাক্রমশালী দেশগুলো। সম্প্রতি জার্মানির মিউনিখে অনুষ্ঠিত আন্তর্জাতিক এক বৈঠকে সিরিয়ার যুদ্ধবিরতির নিয়ে একটি চুক্তির বিষয়ে সর্বসম্মত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ও রাশিয়া। আগামী এক সপ্তাহের মধ্যেই এ চুক্তি করা হবে।

ওই চুক্তি সম্পর্কে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি জানিয়েছেন, সিরিয়ার অবরুদ্ধ এলাকাগুলোতে জরুরি ভিত্তিতে মানবিক সহায়তা পৌঁছে দেয়ার বিষয়ে একমত হয়েছেন তারা। তিনি আরো বলেছেন, এই যুদ্ধবিরতি ইসলামিক স্টেট (আইএস) এবং আল-নুসরা ফ্রন্টের জন্য কার্যকরী হবে না। কেননা যুদ্ধবিরতির বিষয়টি বেশ কঠিন হতে পারে। কারণ এই উদ্যোগকে সবগুলো পক্ষ কতটা সম্মান করবে তার উপরই সফলতা নির্ভর করবে।

প্রায় পাঁচ বছর ধরে সিরিয়ার সংঘাত চলছে। দেশটি থেকে প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে সরিয়ে দিতে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পশ্চিমা দেশগুলো অনেক চেষ্টা চালিয়েছে। তাদের দাবি সিরিয়ার গৃহযুদ্ধ আসাদের কারণেই শুরু হয়েছে। তিনি ক্ষমতা থেকে সরে গেলেই যুদ্ধ থেমে যাবে। অপরদিকে আসাদকে পূর্ণ সমর্থন দিচ্ছে রাশিয়া। আসাদ সরকারের পক্ষে থেকে বিভিন্ন এলাকায় বিমান হামলা চালাচ্ছে রুশ বাহিনী।রাশিয়ার দাবি তারা জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটকে (আইএস) লক্ষ্য করে বিমান হামলা চালাচ্ছে। কিন্তু পশ্চিমা দেশগুলো এবং স্থানীয় বেসামরিক নাগরিকদের অভিযোগ আসাদের বিরোধী পক্ষগুলোকে লক্ষ্য করে বিমান হামলা চালাচ্ছে রাশিয়া।

সিরিয়ার অবরুদ্ধ এলাকাগুলোতে মানবিক সহায়তা পৌঁছে দেয়ার জন্য জাতিসংঘের একটি টাস্কফোর্স গঠন করা হবে বলে জানিয়েছেন কেরি।

রাশিয়ার বিমান হামলার সহায়তা নিয়ে সিরিয়ার সরকারি বাহিনী আলেপ্পোর দিকে অগ্রসর হচ্ছে। এমন পরিস্থিতিতেই এই যুদ্ধবিরতির বিষয়ে বৃহৎ শক্তিগুলো সম্মত হয়েছে। ওই এলাকাটি এখন বিরোধীরা দখল করে রেখেছে। পাঁচ বছর ধরে চলা সংঘাতে দেশটির ৬৫ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। তাছাড়া শুধু আলেপ্পো শহরেই ৫০ হাজার মানুষ বাস্তুহারা হবে বলে আশঙ্কা করছে রেড ক্রস। জাতিসংঘের হিসাব অনুযায়ী দেশটিতে যুদ্ধ ও সংঘাতে এ পর্যন্ত আড়াই লাখের বেশি মানুষ নিহত হয়েছে।