ঢাকাThursday , 11 February 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

উ. কোরিয়ার সেনাপ্রধানের মৃত্যুদণ্ড কার্যকর

Link Copied!

প্রেসিডেন্ট কিম জং উনের সঙ্গে সেনাপ্রধান রি

প্রেসিডেন্ট কিম জং উনের সঙ্গে সেনাপ্রধান রি

আন্তর্জাতিক ডেস্ক : উত্তর কোরিয়ার সেনাপ্রধানের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে বলে বুধবার স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে। এর আগেও বিভিন্ন সময়ে দেশটির প্রধান নেতা কিম জং উনের নির্দেশে সরকারের একাধিক গুরুত্বপূর্ণ নেতাকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছিল।
দক্ষিণ কোরিয়ার সরকারি বার্তা সংস্থা ইয়োনহাপ জানিয়েছে, দুর্নীতি ও দলবাজি করার জন্য এ মাসেরই গোড়ার দিকে কোরিয়ান পিপলস আর্মির (কেপিএ) প্রধান রি ইয়ং গিলকে মৃত্যুদণ্ড দেওয়া ও তা কার্যকর করা হয়েছে।
এ খবরটি এমন এক সময় প্রকাশিত হল যখন পরমাণু বোমা পরীক্ষা ও দূরপাল্লার রকেট উৎক্ষেপণের ঘটনায় আন্তর্জাতিক চাপের মুখে রয়েছে দেশটি। সেনাপ্রধান রি বরাবরই কিম জং উনের কাছের লোক হিসেবে বিবেচিত ছিলেন। দেশের বিভিন্ন অনুষ্ঠানে প্রেসিডেন্ট উনের সঙ্গে তাকে দেখা যেত। তবে গত রোববার রকেট উৎক্ষেপণের পর থেকে তাকে আর জনসমুক্ষে দেখা যায়নি।
গোপন সূত্রের বরাত দিয়ে ইয়োনহাপ আরো জানিয়েছে, সেনাপ্রধানের মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা এটিই প্রমাণ করে যে, কিম জং উন এখনো নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং দেশের শক্তিশালী সেনাবাহিনীকে পুরোপুরি কব্জা করতে পারেননি। উত্তর কোরিয়ায় এ ধরনের মৃত্যুদণ্ড কোনো নতুন ঘটনা নয়। গতবছর কিমের প্রতি আনুগত্য না দেখানোয় উত্তর কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী হিয়োন ইয়ায়-চোলের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল। এর আগে ২০১৩ সালে বর্তমান নেতা কিম জং উনের চাচা ও পরামর্শক চ্যাং সং-তায়েকের মৃত্যুর খবর জানানো হয়েছিল।
তাৎক্ষণিকভাবে এই মৃত্যুদণ্ড কার্যকরের খবর সম্পর্কে কোনো মন্তব্য করতে রাজি হয়নি দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা এনআইএস।