ঢাকাWednesday , 10 February 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পাকিস্তানে কার -ট্যাঙ্কার সংঘর্ষে নিহত ১২

Link Copied!

Pakistan-2আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানে পেট্রোলিয়াম পদার্থ বহনকারী ট্যাঙ্কারের সঙ্গে একটি পুলিশ কারের সংঘর্ষে ছয় শিশুসহ কমপক্ষে ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ২০ জন। আহতদের ফয়সালাবাদ ও লাহোর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার সকালে পাঞ্জাব প্রদেশের নানকানা সাহেব এলাকায় ওই দুর্ঘটনা হয়েছে বলে স্থানীয় ডন পত্রিকা জানিয়েছে।
পত্রিকাটি জানিয়েছে, বুধবার দুই পুলিশকে বহনকারী গাড়িটি রাজ্যের শাইকুপুরা জেলার রাজধানী মানাওয়ালার দিকে যাচ্ছিল। দ্রুতগতিতে চলতে থাকা গাড়িটি নানকানা সাহেব এলাকার কাছে এসে রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি ট্যাঙ্কারকে ধাক্কা দেয়। এতে সঙ্গে সঙ্গে গাড়ি দুটিতে আগুন ধরে যায়। কিছুক্ষণের মধ্যে আশপাশের এলাকাগুলোতেও আগুন ছড়িয়ে পড়ে। বাদ থাকে না রাস্তার পাশের দোকানগুলোও।
এছাড়া সে সময় ওই সড়ক অতিক্রমকারী একটি স্কুলভ্যানেও আগুন ধরে যায়। এতে ওই ভ্যানের ছয় শিশু প্রাণ হারিয়েছে। স্কুলভ্যানটিতে সবমিলিয়ে ১০ শিশু ছিল।
উদ্ধারকালীদের বরাত দিয়ে পত্রিকাটি জানিয়েছে, ওই দুর্ঘটনায় সবমিলিয়ে ১২ জন মারা গেছেন। আহত হয়েছেন আরো ২০ জন।
তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার কারণ জানা যায়নি। তবে পাঞ্জাবে সাম্প্রতিক সময়ে প্রচুর কুয়াশা পড়ছে। কুয়াশার কারণেই সেখানে দুর্ঘটনা বেড়ে গেছে। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ।