ঢাকাWednesday , 10 February 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সেলফি তুলতে গিয়ে মারা গেছে ৪৯ জন

Link Copied!

Selfiআন্তর্জাতিক ডেস্ক : সেলফি বা নিজে নিজে ছবি তোলার বিষয়টি জনপ্রিয় হতে শুরু করেছে ২০১৪ সাল থেকে। এখন এই প্রযুক্তিটি এতটাই জনপ্রিয় হয়েছে যে এর জন্য মানুষ জীবনের ঝুঁকি নিতেও দ্বিধা করে না। এ কারণেই সেলফি তুলতে গিয়ে মৃত্যুর ঘটনা দিনে দিনে বেড়েই চলেছে।
সম্প্রতি এক পরিসংখ্যানে দেখা গেছে, গত দুই বছরে সেলফি তুলতে গিয়ে বিশ্বের বিভিন্ন দেশে মারা গেছে মোট ৪৯ জন। এদের মধ্যে ৩৬ জন পুরুষ ও ১৩ জন নারী। মঙ্গলবার তথ্য উপাত্ত সংগ্রহকারী প্রতিষ্ঠান ‘Priceonomics’ য়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ইন্ডিপেন্ডেন্ট পত্রিকা।
সেলফি তুলতে গিয়ে বিশ্বে সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে ভারতে। এখানে গত দুই বছরে মারা গেছে ১৬ জন। এছাড়া রাশিয়ায় সাত, যুক্তরাষ্ট্রে পাঁচ, স্পেনে ও ফিলিপাইনে চার, পর্তুগাল ও ইন্দোনেশিয়ায় দুই এবং দক্ষিণ আফ্রিকা, রোমানিয়া, পাকিস্তান, মেক্সিকো, ইতালি ও চীনে একজন করে মারা গেছেন।
সেলফি তোলার আগ্রহ সব বয়সীদের মধ্যেই লক্ষ্য করা গেলেও ২১ বছর বয়সীদের মধ্যেই এ প্রবণতা বেশি দেখা যায়। তাই তো সেলফি মৃত্যুর ২৭ ভাগেরই বয়স হচ্ছে ২১ বছর।
এদের মধ্যে আবার ছাদ বা উঁচু স্থান থেকে পড়ে মারা গেছে সবচেয়ে বেশি অর্থা ১৬ জন। পানিতে ডুবে মারা গেছে ১৪ জন। আর রেলের নিচে পড়ে মারা গেছে আরো ৮ জন। অন্যান্য ভাবে মারা গেছে আরো ১১ জন।