ঢাকাTuesday , 9 February 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

হংকংয়ের রাস্তায় সংঘর্ষ

Link Copied!

hogkogআন্তর্জাতিক ডেস্ক : চীনের নতুন বর্ষ উদযাপনী রাতে হংকং পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ মঙ্গলবার সকাল পর্যন্ত চলছে। আন্তর্জাতিক গণমাধ্যম সিএনএন’র পরিবেশিত সংবাদ মারফত জানা যায়, হংকংয়ের অন্যতম মংকং জেলায় মঙ্গলবার সকালেও পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষের ঘটনায় পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে গুলি ছুড়েছে।

শহরের সবচেয়ে ব্যস্ত এলাকা কওলুনের রাস্তা থেকে সরকারি বাহিনী জোরপূর্বক বিভিন্ন খুচরা ব্যবসায়িদের উঠিয়ে দেয়া শুরু করলে এই সংঘর্ষের ঘটনা শুরু হয়। হংকংয়ের ঐতিহ্য অনুসারে, ছুটির দিনগুলোতে রাস্তায় অনিবন্ধিত খুচরা ব্যবসায়ির সংখ্যা বেড়ে যায় এবং শহর কর্তৃপক্ষের এক প্রকার পরোক্ষ সমর্থনও থাকে এর পেছনে। কিন্তু চলতি বছর থেকে কর্তৃপক্ষ রাস্তার এই ব্যবসায়িদের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহন করেছে।

মংকং জেলার রাস্তা থেকে ব্যবসায়িদের উঠিয়ে দেয়া শুরু করলে বিক্ষোভকারীরা ইট এবং বোতল নিক্ষেপ করতে শুরু করে পুলিশের উপর। পুলিশের পক্ষ থেকে এর উত্তরে পিপার স্প্রে প্রয়োগ করে বিক্ষোভকারীদের উপর। তবে সাউথ চায়না মর্নিং পোস্টের(এসসিএমপি) মতে, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে দুই রাউন্ড গুলিও ছোড়ে।

মংকং জেলার কমান্ডার ক্রুসেড ইউ শি কি এসসিএমপি’কে দেয়া সাক্ষাতকারে বলেন, বিক্ষোভকারীরা নিজেদের নির্মিত অস্ত্র এবং ঢাল দিয়ে পুলিশের সঙ্গে লড়াই করছে। পরিস্থিতি ক্রমশ নিয়ন্ত্রনের বাইরে যেতে যেতে দাঙ্গায় রুপ নিচ্ছে। অনেক বিক্ষোভকারীই শক্ত এবং ভারি বস্তু দিয়ে পুলিশদের আক্রমন করছে।’

অবশ্য ঘটনার সূত্রপাত হওয়ার কিছুক্ষণের মধ্যেই পুলিশ বিভাগের পক্ষ থেকে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছিল। সেই বিবৃতিতে অনতিবিলম্বে সকল বিক্ষোভকারীকে পুলিশের পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ওই এলাকা ছেড়ে যেতে বলা হয়।

সোমবার রাতের সংঘর্ষের পর মঙ্গলবার সকালে প্রায় শতাধিক বিক্ষোভকারী লাঠি, ইট, পাথর নিয়ে সংঘর্ষের স্থানে জড়ো হয়েছেন। তাদের মধ্যে অনেকেই পুলিশের উদ্দেশ্যে ইট নিক্ষেপও করছে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত হংকং পুলিশের হাতে ২৪জন বিক্ষোভকারী গ্রেপ্তার ও ৪৮জন পুলিশ সদস্য আহত হয়েছেন।