ঢাকাTuesday , 9 February 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জার্মানিতে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ

Link Copied!

garmaniআন্তর্জাতিক ডেস্ক : জার্মানির দক্ষিণাঞ্চলে দুইটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে সাতজন নিহত এবং দেড় শতাধিক মানুষ আহত হয়েছে বলে জানা গেছে। বাভারিয়া অঞ্চলের বাদ অ্যাইবলিংয়ে দুটি ট্রেনের মধ্যে একটি লাইনচ্যুত হয়ে গেলে এই সংঘর্ষের ঘটনা ঘটে। আন্তর্জাতিক গণমাধ্যম দ্য ইন্ডিপিডেন্ট সূত্রে এই সংবাদ জানা যায়।

জার্মান পুলিশ সূত্র জানিয়েছে, ট্রেন দুইটি মুখোমুখি সংঘর্ষের কারণে বেশ কয়েকজন নিহত হয়েছে বলে জানা গেলেও সঠিক সংখ্যা এখনও জানা যায়নি। সকালের দিকে বাদ অ্যাইবলিংয়ে এই সংঘর্ষের ঘটনা ঘটে। তবে আহতদের মধ্যে দশজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের হেলিকপ্টারে করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আপার বাভারিয়ার পুলিশ বিভাগের মুখপাত্র জানিয়েছেন যে, উদ্ধার অভিযান পরিচালনার জন্য ইতোমধ্যেই ঘটনাস্থলে আটটি উদ্ধারকারী হেলিকপ্টার রওনা দিয়েছে। হেলিকপ্টার দিয়ে প্রাথমিক উদ্ধার অভিযান চালানোর পাশাপাশি বাভারিয়া শহর থেকে আরও উদ্ধারকারী দল ঘটনাস্থলে চলে আসবে বলেও জানানো হয়।