ঢাকাTuesday , 9 February 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

২৮৬৫ কোটি টাকা ব্যয়ে ৮ প্রকল্পের অনুমোদন

Link Copied!

cabinetনিজস্ব প্রতিবেদক : দুই হাজার ৮৬৫ কোটি ৪ লাখ টাকা ব্যয়ে ৮ প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনীতি পরিষদের (একনেক) নির্বাহী কমিটি।

মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ের শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনে কক্ষে নিয়মিত একনেকের বৈঠকে এ প্রকল্পগুলোর অনুমোদন দেয়া হয়। প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করেন।

বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী আহম মুস্তফা কামাল বলেন, ৫টি নতুন ও ৩টি সংশোধনী প্রকল্পসহ মোট ৮টি প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে। এতে মোট ব্যয় ধরা হয়েছে দুই হাজার ৮৬৫ কোটি ৪ লাখ টাকা।

এর মধ্যে সরকারি অর্থায়ন এক হাজার ৫৩৬ কোটি ৪৩ লাখ টাকা। আর প্রকল্প সাহায্য এক হাজার ৩২৮ কোটি ৬১ লাখ টাকা।