ঢাকাTuesday , 9 February 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ডিএমপির ৫ থানার ওসি রদবদল

Link Copied!

DMP_logoনিজস্ব প্রতিবেদক : রাজধানীর ৫ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) রদবদল করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ডিএমপি) আসাদুজ্জামান মিয়ার নির্দেশে এই রদবদল কার্যকর করা হয়।

সোমবার পুলিশের এই কর্মকর্তাদের রদবদলের বিষয়টি চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছেন ডিএমপি’র মিডিয়া সেন্টারের ডিসি মারুফ হোসেন সরদার।

তিনি জানান, ডিবির ইন্সপেক্টর সৈয়দ সহিদ আলমকে রূপনগর থানার ওসি, ডিবির ইন্সপেক্টর আনিছুর রহমানকে যাত্রাবাড়ী থানার ওসি, ডিবির ইন্সপেক্টর মোহাম্মদ আনোয়ার হোসেনকে শাহআলী থানার ওসি, বিমানবন্দর থানার পরিদর্শক (তদন্ত) সফিকুল ইসলাম মোল্যাকে শাহজাহানপুর থানার ওসি করা হয়েছে।

তিনি আরো জানান, উত্তরখান থানার ওসি ইউনুস আলীকে ডিবিতে, একই থানার পরিদর্শক (তদন্ত) শেখ সিরাজুল হককে ওই থানার ওসি, রূপনগর থানার ওসি রেজাউল হাসানকে ডিবিতে, শাজাহানপুর থানার ওসি মেহেদী হাসানকে ডিবিতে ও যাত্রাবাড়ী থানার ওসি অবনি শংকর করকে ডিবিতে বদলি করা হয়েছে।