ঢাকাMonday , 8 February 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কয়েকজন কুলাঙ্গারের জন্য অপবাদ সইতে হচ্ছে

Link Copied!

Policeপাঞ্জেরী ডেস্ক : দিন-রাত কঠোর পরিশ্রম মানুষকে সেবা দিলেও মাত্র কয়েকজন ‘কুলাঙ্গার’ পুলিশ সদস্যদের জন্য অনৈতিক কাজের জন্য পুলিশবাহীনিকে অপবাদ সইতে হচ্ছে বলে আইজিপির কাছে আক্ষেপ জানিয়েছেন পুলিশের এক উপপরিদর্শক (এসআই)।

রোববার বিকেলে রাজারবাগ পুলিশ লাইন্সে শহীদ এসআই শিরু মিয়া মিলনায়তনে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সঙ্গে মতবিনিময় করেন আইজিপি একেএম শহীদুল হক।

বিশেষ মতবিনিময় সভায় অফিসার এবং ফোর্সদের তিনি গরীব, নিরীহ ও অসহায় মানুষকে প্রয়োজনীয় আইনি সেবা দেয়ারও নির্দেশ দেন। অনুষ্ঠানে সাব-ইন্সপেক্টর, থানার অফিসার ইনচার্জ এবং উপ-পুলিশ কমিশনারগণ তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেন। সন্ধ্যায় পুলিশ সদর দপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

পুলিশের ওই সাব-ইন্সপেক্টর তার প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে আবেগাপ্লুত কণ্ঠে বলেন, ‘আজ আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। আমরা ঝড়-বৃষ্টি, রোদ-শীত উপেক্ষা করে দিন-রাত মানুষকে সেবা দিই। অথচ মাত্র কয়েকটা কুলাঙ্গারের জন্য আমাদের আজ অপবাদ সইতে হচ্ছে।’

‘দুর্নীতিগ্রস্ত’ সেইসব অফিসারদের জন্য সব পুলিশ সদস্যের পরিবারকে সমাজে ‘হেয়’ হতে হচ্ছে জানিয়ে তিনি বলেন, ‘তাদের কারণে সব পুলিশ সদস্যের স্ত্রী-সন্তানদের নানা প্রশ্নের মুখোমুখী হতে হচ্ছে, দেড় লাখ পুলিশ সদস্যের তিন লাখ মা-বাবা অপবাদের সম্মুখীন হচ্ছেন।’ এ অবস্থা থেকে উত্তরণের জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।

এসময় আইজিপি বলেন, ‘আইন প্রয়োগ করা পুলিশ সদস্যদের দায়িত্ব; এটা ক্ষমতা নয়। এ দায়িত্ব পালন ইবাদততুল্য। আইনভঙ্গকারীদের ছাড়া যাবে না, ভদ্রভাবে থানায় নিয়ে আসতে হবে। গরীব, নিরীহ ও অসহায় মানুষকে প্রয়োজনীয় আইনি সেবা দিতে হবে।’