ঢাকাMonday , 8 February 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ক্লিন ঢাকা কনসার্ট ১২ ফেব্রুয়ারি

Link Copied!

clean-dhakaনিজস্ব প্রতিবেদক : বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ‘ক্লিন ঢাকা কনসার্ট’। আর এ কনসার্টে দেশীয় তারকাদের পাশাপাশি বলিউড অভিনেত্রী কারিনা কাপুর অংশগ্রহণ করার কথা রয়েছে।

সোমবার (৮ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। ‘ক্লিন ঢাকা কনসার্ট’-এর প্রধান পৃষ্ঠপোষক প্রাণ আরএফএল।

বলিউড অভিনেত্রী কারিনা কাপুর ছাড়াও এতে অংশগ্রহণ করার কথা রয়েছে জনপ্রিয় চিত্রনায়ক অনন্ত জলিল, বলিউড সংগীত শিল্পী কনিকা কাপুর, জাবেদ আলীসহ অন্যান্য শিল্পীবৃন্দ।

আরএফএলের হেড অব মার্কেটিং এস এম আরাফাতুর রহমান জানান, ‘ঢাকা ক্লিন ২০১৬’ সামাজিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করতে আমরা এ কনসার্টের সাথে যুক্ত হয়েছি।

কনসার্টের পাশাপাশি রাজধানী ঢাকাকে পরিষ্কার-পরিচ্ছন্ন, পরিবেশবান্ধব ও আধুনিক নগরী হিসেবে গড়ে তোলার এ মহাপরিকল্পনায় যুক্ত থাকবে আরএফএল ওয়েস্ট বিন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কনসার্টের আয়োজক অন্তর শোবিজের চেয়ারম্যান স্বপন চৌধুরী, প্রাণ আরএফএল গ্রুপের হেড অব মিডিয়া সুজন মাহমুদ, হেড অব ইভেন্টস আদিল খান প্রমুখ।