ঢাকাMonday , 8 February 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নারী ভোটারদের পাশে পাচ্ছেন না হিলারি

Link Copied!

HILARIআন্তর্জাতিক ডেস্ক : নিউ হ্যাম্পশায়ারে নারী ভোটারদের কোনো সহানুভূতি পাচ্ছেন না মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থিতার অন্যতম দাবিদার হিলারি ক্লিনটন। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ওই অঙ্গরাজ্যটিতে ভোটের আগে করা এক প্রাথমিক জনমত জরিপে এটিই ওঠে এসেছে।

রোববার সিএনএন/ইউমুরের যৌথভাবে করা নতুন জনমত জরিপে দেখা যায়, এ রাজ্যটির নারী ভোটাররা হিলারির চাইতে সিনেটর বার্নে স্যান্ডার্সের প্রতি বেশি আস্থা প্রকাশ করেছেন। ফলে সেখানকার নারী ভোটারদের মধ্যে হিলারির চেয়ে ৮ পয়েন্ট বেশি পেয়েছেন স্যান্ডার্স। গত সপ্তাহে অনুষ্ঠিত আইওয়া অঙ্গরাজ্যে নির্বাচনের আগে এক জনমত জরিপে কিন্তু অনেকখানি এগিয়ে ছিলেন হিলারি। সেখানকার নারী ভোটাররা কিন্তু হিলারিকেই সমর্থন করেছিল। যার কারণে জনমত জরিপে তিনি প্রতিদ্বন্দ্বী স্যান্ডার্সের চাইতে ১১ পয়েন্টে এগিয়ে ছিলেন।

শুধু নারী ভোটাররাই নয়, আসলে নিউ হ্যাম্পশায়ারে বার্নি স্যান্ডার্সের পক্ষে ব্যাপক জনমত গড়ে ওঠেছে। ২০০৮ সালে প্রেসিডেন্ট বারাক ওবামার পক্ষে যে তরুণ ভোটারদের জাগরণ দেখা গিয়েছিল, বার্নি স্যান্ডার্সের পক্ষে তার পুনরাবৃত্তি দেখা যাচ্ছে।

তবে ফারাক কমিয়ে আনার জন্য আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন হিলারির সমর্থকরা। তার প্রধান প্রচারণা কার্যালয় থেকে এক হাজারের বেশি নির্বাচন কর্মীদের মাঠে নামানো হয়েছে। নিউ হ্যাম্পশায়ারের ঘরে ঘরে ফোন করা হচ্ছে। দরজায় কড়া নাড়া হচ্ছে হিলারি ক্লিনটনের নির্বাচনী বার্তা নিয়ে। বার্নি স্যান্ডার্সের পক্ষে তারুণ্যের জোয়ার দেখে হিলারি তরুণদের দ্বিতীয়বার চিন্তা করে ভোট দেওয়ার পরামর্শ দিচ্ছেন।

আমেরিকার জনগণের মধ্যে ধনী গরিবের পার্থক্য, উচ্চ ও মধ্যবিত্তের মধ্যে আয়ের ফারাক নিয়ে সিনেটর বার্নি স্যান্ডার্সের বক্তব্য তরুণ ডেমোক্র্যাট ভোটারদের আকর্ষণ করছে। সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং শিক্ষা ঋণ ছাড়া উচ্চশিক্ষা নিশ্চিত করার কথাও বলছেন বার্নি স্যান্ডার্স।