ঢাকাSunday , 7 February 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

তিন বিচারপতিকে আপিল বিভাগে নিয়োগ

Link Copied!

HIGH+COURTনিজস্ব প্রতিবেদক : হাইকোর্ট বিভাগের তিন বিচারপতিকে আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
নিয়োগপ্রাপ্তরা হলেন, বিচারপতি মির্জা হোসেইন হায়দার, বিচারপতি নিজামুল হক নাসিম, বিচারপতি বজলুর রহমান।
সংবিধানের ৯৫(১) অনুযায়ী সুপ্রিমকোর্টের আপিল বিভাগের নতুন তিন বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি তিন বিচারপতির নিয়োগ দেয়ার পর রোববার প্রজ্ঞাপন জারি করেন আইন মন্ত্রণালয়। তার আগে গত সপ্তাহে  রাষ্ট্রপতির কাছে প্রধান বিচারপতি তাদের নামের প্রস্তাব পাঠিয়ে সুপারিশ করেন।
আগামীকাল সোমবার সকালে সুপ্রিম কোর্টের জাজেজ লাউঞ্জে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহা শপথ পড়াবেন।
এখন সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বাড়তে পারে বেঞ্চের সংখ্যাও। সর্বোচ্চ নীতিনির্ধারণী পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণ করার পর রোববার রাষ্ট্রপতি তাদের নিয়োগ প্রক্রিয়া শেষ করেন।
আপিল বিভাগে নিয়োগের জন্য হাইকোর্টে কর্মরত ছয় জন বিচারপতির নাম প্রস্তাব করে তা রাষ্ট্রপতি বরাবর পাঠানো হয় বলে জানান আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।
তিনি বলেন, ‘নামের প্রস্তাব প্রথমে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অবগত করানোর পর তা রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়।’
রেওয়াজ হলো প্রধান বিচারপতি যখনই আপিল বিভাগে বিচারপতির সংখ্যা বাড়ানোর প্রয়োজন মনে করবেন তখনই তিনি প্রয়োজনীয় সংখ্যক বিচারপতি নিয়োগের প্রস্তাব রাষ্ট্রপতির দপ্তরে পাঠিয়ে থাকেন। প্রধান বিচারপতির প্রস্তাব রাষ্ট্রপতির অনুমোদনের পরই আপিল বিভাগে বিচারপতি নিয়োগ দেয়া হয়।’
বর্তমানে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাসহ ছয়জন বিচারপতি আছেন। অপর পাঁচজন বিচারপতি হলেন- বিচারপতি মো. আবদুল ওহাব মিঞা, বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, বিচারপতি মো. ইমান আলী ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
গত বছর অক্টোবরের শুরুতে বিচারপতি এইএইচ এম শামসুদ্দিন চৌধুরীর অবসরের মধ্য দিয়ে আপিল বিভাগে শূন্য পদের সংখ্যা দাঁড়ায় পাঁচটিতে।