ঢাকাSunday , 7 February 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশ থেকে ৩ লাখ কর্মী নেবে কাতার

Link Copied!

workerনিজস্ব প্রতিবেদক : আগামী দুই বছরে বাংলাদেশ থেকে পর্যায়ক্রমে আরও ৩ লাখেরও বেশি কর্মী নেবে কাতার। বাংলাদেশের কর্মীদের পরিশ্রমেরও উচ্চশিত প্রশংসা করেছে মধ্যপ্রাচ্যের তেলসমৃদ্ধ দেশ কাতারের নীতি-নির্ধারকরা।
রোববার প্রবাসী কল্যাণ ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রবাসী কল্যাণ, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী নূরুল ইসলাম বিএসসি এসব কথা বলেন। সম্প্রতি কাতার সফর করেছেন নূরুল ইসলাম বিএসসি। সফর বিষয়ে বিস্তারিত তুলে ধরা হয় সংবাদ সম্মেলনে।
সংবাদ সম্মেলনে মন্ত্রী জানান, কর্মী নেয়ার ক্ষেত্রে সেলসম্যান, নার্স, ডাক্তার, প্রকৌশলী ও অফিস কর্মচারী অগ্রাধিকার পাবেন। দেশটির  প্রশাসনিক উন্নয়ন ও শ্রম সমাজ বিষয়ক মন্ত্রী ড. ইসা সাদ আল-ফাফালি আল-নুয়াইমি বাংলাদেশি কর্মীদের দক্ষতা ও কর্মনিষ্ঠার প্রশংসা করেছেন। ২০২২ সালে কাতারে অনুষ্ঠেয় ফুটবল বিশ্বকাপ ঘিরে ব্যাপক উন্নয়ন কাজ চলছে উল্লেখ করে প্রবাসী কল্যাণ মন্ত্রী বাংলাদেশ থেকে দক্ষ ও আধাদক্ষ কর্মী নেয়ার জন্য কাতারের প্রশাসনিক উন্নয়ন ও শ্রম সমাজ বিষয়ক মন্ত্রীকে অনুরোধ জানিয়েছেন বলে জানান মন্ত্রী।