ঢাকাSunday , 7 February 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অনলাইন ডেটিং বাড়াচ্ছে ধর্ষণ

Link Copied!

onlineআন্তর্জাতিক ডেস্ক : প্রযুক্তি ব্যবহারের অনেক ইতিবাচক দিকের পাশাপাশি রয়েছে নানান নেতিবাচক দিক। সম্প্রতি যুক্তরাজ্যের জাতীয় অপরাধ সংস্থার (এনসিএ) একটি প্রতিবেদনে বলা হয়েছে, দেশের অধিকাংশ নারীই ধর্ষণের শিকার হচ্ছে ইন্টারনেট ডেটিং অ্যাপসগুলো এবং বিভিন্ন ওয়েব সাইটের কারণে। আর এই ধর্ষণের সংখ্যা গত পাঁচ বছরে ছয়গুন বেড়েছে।
এনসিএর ওই প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৪ সালে ধর্ষণের ঘটনায় ১৮৪ জনকে অভিযুক্ত করা হয়েছে। ২০০৯ সালে অভিযুক্তদের সংখ্যা ছিল মাত্র ৩৩ জন। প্রতিবেদনে আরো বলা হয়, যারা ধর্ষণের শিকার হয়েছেন তাদের মধ্যে ৮৫ শতাংশ নারী। ধর্ষণের শিকার হওয়া ৪২ শতাংশ নারীর বয়সই ২০ থেকে ২৯য়ের মধ্যে। বাকি ২৪ শতাংশ নারীর বয়স ৪০ থেকে ৪৯য়ের মধ্যে।
সংস্থাটির পক্ষ থেকে আরো জানানো হয়, এসব ঘটনায় অধিকাংশ ক্ষেত্রেই ভুক্তভোগীরা কোনো অভিযোগ জানায় না। ফলে ঘটনগুলো সবার আড়ালেই থেকে যায়। সংস্থাটির পক্ষ থেকে এসব ঘটনায় শিকার ব্যাক্তিকে সামনে আসার জন্য উৎসাহ দেয়া হয়।
উল্লেখ্য, যুক্তরাজ্যের ডেটিং ওয়েব সাইটগুলোতে প্রায় ৯০ লাখ মানুষের একাউন্ট রয়েছে।