ঢাকাSunday , 7 February 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

উ. কোরিয়ার দূরপাল্লার রকেট উৎক্ষেপণ

Link Copied!

abmআন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট ও তাদের মিত্র দেশগুলোর তীব্র হুঁশিয়ারি উপেক্ষা করে রোববার একটি দূরপাল্লার রকেট উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া । সমালোচকেরা এটিকে নিষিদ্ধ ঘোষিত ক্ষেপণাস্ত্র প্রযুক্তির পরীক্ষা হিসেবে বর্ণনা করছেন। এ ঘটনায় রোববার রাতে জাতিসংঘ সাধারণ পরিষদের জরুরি সভা আহ্বান করেছে যুক্তরাষ্ট্র, জাপান ও দক্ষিণ কোরিয়া।
রোববার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত খবরে বলা হয়েছে, তারা পৃথিবীর কক্ষপথে সফলভাবে একটি স্যাটেলাইট স্থাপণ করেছে। ধারণা করা হয়, উত্তর-পশ্চিমাঞ্চলের একটি ঘাঁটি থেকে রকেটটি উৎক্ষেপণ করা হয়েছিল। এটি জাপানের ওকিনাওয়া দ্বীপের ওপর দিয়ে ওড়ে যায় বলে জানা গেছে। পিয়ংইয়ং জাতিসংঘের সংশ্লিষ্ট সংস্থাকে আগেই জানিয়েছিল যে, তারা কক্ষপথে একটি আর্থ অজারভেশন স্যাটেলাইট স্থাপন করতে চায়।
তবে যুক্তরাষ্ট্র, জাপান ও দক্ষিণ কোরিয়া এই রকেট উৎক্ষেপণের নিন্দা জানিয়েছে। তারা রোববার রাতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একটি জরুরি বৈঠকও আহ্বান করেছে।
উত্তর কোরিয়া জোর দিয়ে বলেছে, এটি তাদের মহাকাশ বিষয়ক কর্মকাণ্ড যা পুরোপুরিই বৈজ্ঞানিক গবেষণা। তবে যুক্তরাষ্ট্র, দক্ষিণt কোরিয়া এবং এমনকি মিত্রদেশ চীনও বলছে, একটি আন্ত:মহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির লক্ষ্যেই পিয়ংইয়ং এসব রকেট উৎক্ষেপণ করছে এবং এ প্রযুক্তির উন্নতি করার মাধ্যমে তারা যুক্তরাষ্ট্রেও হামলা চালাতে পারবে।
এর আগে গত ছয় জানুয়ারি একটি পারমাণবিক বোমার পরীক্ষা চালিয়ে বছরের শুরু থেকেই আন্তর্জাতিকভাবে সমালোচনার মুখে রয়েছে উত্তর কোরিয়া।
গত কয়েকদিন আগে দক্ষিণ কোরিয়ার বিশেষজ্ঞরা উত্তর কোরিয়ার এই উৎক্ষেপণের সম্ভবনা ব্যক্ত করেছিল। দেশটির সাবেক নেতা কিম জং ইলের জন্মদিনের প্রাক্কালে ১৬ ফেব্রুয়ারি নাগাদ তারা ওই পরীক্ষা চালাতে পারে বলেও আশঙ্কা ব্যক্ত করেছিল সিউল।