ঢাকাSunday , 7 February 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জাতিসংঘের নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠক আহ্বান

Link Copied!

united-nationআন্তর্জাতিক ডেস্ক : উত্তর কোরিয়ার দূরপাল্লার রকেটবাহী স্যাটেলাইট উৎক্ষেপণের বিষয়ে আলোচনা করতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে রোববার জরুরি বৈঠকের আহ্বান জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান এবং দক্ষিণ কোরিয়া। কাউন্সিলের কূটনীতিকরা এ তথ্য জানিয়েছেন।
নাম প্রকাশ না করার শর্তে শনিবার ওই কূটনীতিকরা জানিয়েছেন, স্থানীয় সময় সকাল ১১টায় জাতিসংঘের সদর দপ্তরে বৈঠকটি অনুষ্ঠিত হবে। নিরাপত্তা পরিষদের ১৫টি দেশকে নিয়ে আয়োজিত নিরাপত্তা পরিষদের বৈঠক সম্পর্কে কূটনীতিকরা বিস্তারিত আর কিছু জানাননি।
দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, উত্তর কোরিয়া রোববার একটি রকেটবাহী স্যাটেলাইট স্থাপন করেছে। ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র প্রযুক্তি সম্পর্কে জাতিসংঘের নিষেধাজ্ঞা সত্ত্বেও উত্তর কোরিয়া তাদের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে।
সাম্প্রতিক সময়ে চতুর্থবারের মত হাইড্রোজেন বোমার সফল পরীক্ষা চালিয়ে আন্তর্জাতিক নিন্দার মুখোমুখি হয়েছে উত্তর কোরিয়া। এর আগে ২০১২ সালের ডিসেম্বরে তাদের নিক্ষেপিত দূরপাল্লার রকেটটি সফলভাবে কক্ষপথে স্থান নিয়েছিল। তবে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ জানিয়েছিল, ওই নিক্ষেপণ উত্তর কোরিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা লঙ্ঘনের প্রমাণ।
তবে স্যাটেলাইট উৎক্ষেপণের ঘটনায় উত্তর কোরিয়াকে সতর্ক করে দক্ষিণ কোরিয়া জানিয়েছে, তাদেরকে ‘চরম মূল্য’ দিতে হবে। অপরদিকে জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, জাপানের সীমানার ওপর দিয়ে কোনো ক্ষেপণাস্ত্র দেখা গেলে তা গুলি করে ভূপাতিত করার নির্দেশ পেয়েছেন তিনি।