ঢাকাSunday , 7 February 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কলম্বিয়ায় ৩ হাজার গর্ভবতী জিকা ভাইরাসে আক্রান্ত

Link Copied!

jikaআন্তর্জাতিক ডেস্ক : কলম্বিয়ায় মশা বাহিত জিকা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩ হাজারের বেশি গর্ভবতী নারী। প্রেসিডেন্ট জুয়ান মেনুয়েল সান্তোশ শনিবার এক বিবৃতিতে বলেছেন, জিকা ভাইরাস আমেরিকা জুড়ে দ্রুত বিস্তার লাভ করছে।
এই ভাইরাসের কারণে সদ্যজাত শিশু মাইক্রোসেফেলি রোগে আক্রান্ত হচ্ছে। এই রোগে আক্রান্ত শিশুদের মাথা স্বাভাবিকের তুলনায় অনেক ছোট হয়। এতে শিশুদের স্বাভাবিক বুদ্ধি বিকাশ ব্যাহত হতে পারে বলে আশঙ্কা করছে চিকিৎসকরা। এই রোগের কোনো প্রতিষেধক এখনও তৈরি হয়নি। এর কোনো সঠিক চিকিৎসাও নেই।
তবে কলম্বিয়ায় জিকা ভাইরাসের কারণে মাইক্রোসেফেলি রোগে আক্রান্ত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন সান্তোশ।
সান্তোশ গণমাধ্যমের কাছে জানিয়েছেন, কলিম্বিয়ায় এ পর্যন্ত ২৫ হাজার ৬শ ৪৫ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে প্রায় ৩ হাজার ১শ ৭৭ জনই গর্ভবতী নারী।