ঢাকাSaturday , 6 February 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

খুনের দায়ে অভিযুক্ত ১১ বছরের শিশু

Link Copied!

MARDERআন্তর্জাতিক ডেস্ক : খুনের দায়ে অভিযুক্ত হয়েছে ১১ বছরের এক মার্কিন শিশু। প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত তাকে কারাগারে রাখার নির্দেশ দিয়েছেন আদালত। তবে স্থানীয় সংবাদ মাধ্যমগুলোতে ওই শিশুর নাম প্রকাশ করা হয়নি।
বিচারক ড্যানিস উইল রোচ শিশুটিকে দোষী হিসেবে উল্লেখ করে বলেছেন, সে ইচ্ছা করেই আট বছরের মেয়েটিকে খুন করে। এ ঘটনাকে এড়িয়ে যাওয়ার  কোনো কারণ নেই। ১৯ বছর না হওয়া পর্যন্ত তাকে কারাগারে অন্তরীণ থাকারও নির্দেশ দিয়েছেন ওই বিচারক।
খুনের ঘটনায় সম্প্রতি ওই শিশুটিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে তাকে কোন কারাগারে বন্দি রাখা হবে সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি।
গতবছরের ৩ অক্টোবর টেনেসি অঙ্গরাজ্যে ওই হত্যার ঘটনা ঘটেছিল। সেদিন আট বছর বয়সী ম্যাককাইলা ডাইয়ার তার সঙ্গীদের সঙ্গে সঙ্গে খেলছিল। প্রতিবেশী ছেলেটি বসেছিল তাদের শোবারঘরের জানালায়। সে  ম্যাককাইলার কাছে তার পোষা কুকুরটি নেয়ার জন্য বায়না ধরে। কিন্তু মেয়েটি তার প্রস্তাব প্রত্যাখ্যান করে। তখন ১১ বছরের ওই বালকটি তাদের ঘর থেকে শটগানটি নিয়ে আসে। সে ম্যাককাইলাকে ভয় দেখিয়ে বলে,‘ কুকুরটি দে, নইলে তোকে গুলি করব।’ মেয়েটি ভেবেছিল এটি খেলনা বন্দুক। তাই সে হাসছিল। এ সময় ম্যাককাইলাকে গুলি করে হত্যা করে ওই ছেলেটি।