ঢাকাFriday , 5 February 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সিরিয়ায় স্থল সেনা পাঠাতে প্রস্তুত সৌদি

Link Copied!

soudiআন্তর্জাতিক ডেস্ক : জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে লড়াই করতে সিরিয়াতে স্থল সেনা পাঠাতে প্রস্তুত সৌদি আরব। তবে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন যৌথ বাহিনীর কর্মকর্তারা এ ব্যাপারে রাজি হলেই সেনা পাঠাবে দেশটি।
সৌদি সেনাবাহিনীর একজন মুখপাত্র বৃহস্পতিবার জানিয়েছেন, ২০১৪ সালের সেপ্টেম্বর থেকেই সিরিয়াতে আইএসের বিরুদ্ধে বিমান হামলা চালিয়ে আসছে সৌদি বিমান বাহিনী। তবে এবার আইএসকে হটাতে সেখানে স্থল সেনা পাঠাতে প্রস্তুত দেশটির বাদশা।
সৌদি প্রতিরক্ষামন্ত্রীর উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল আহমাদ আনসারি দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম আল-আরাবিয়া টেলিভিশনকে বৃহস্পতিবার বলেন, ‘আইএসের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন যৌথ বাহিনীর সাথে স্থল সেনা দিয়ে লড়াইয়ের কথা ঘোষণা করলো সৌদি আরব। কারণ লড়াইয়ে এখন আমরা ইয়েমেনের অভিজ্ঞতা কাজে লাগাতে পারবো।’
এদিকে আইএস বিরোধী যুদ্ধে জোট সদস্যদের কাছ থেকে ওয়াশিংটন আরো বেশি সহযোগিতা চায় বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র জন কিরবি। পাশাপাশি তিনি আরো বলেছেন, পর্যালোচনা না করা পর্যন্ত এ বিষয়ে সুনির্দিষ্টভাবে কিছু বলতে চায় না মার্কিন পররাষ্ট্র দফতর।
সিরিয়ায় আইএস বিরোধী বিমান হামলায় জড়িত মার্কিন নেতৃত্বাধীন জোটের অন্যতম সদস্য সৌদি আরব। ২০১৪ সালের আগস্ট মাস থেকে এ জোট সিরিয়ার ভেতরে বিমান হামলা চালাচ্ছে। দামেস্ক বা জাতিসংঘের অনুমতি ছাড়াই এ অভিযান শুরু করেছে মার্কিন নেতৃত্বাধীন জোট।
তবে, তাদের হামলায় আইএসের কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে আজ পর্যন্ত তা পরিষ্কার নয়। বরং এ জোটের হামলায় সিরিয়ার বহু অবকাঠামো ধ্বংস ও বেসামরিক মানুষ নিহত হয়েছে বলে বিভিন্ন সময় খবর প্রকাশিত হয়েছে।