ঢাকাFriday , 5 February 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রুশ গীর্জা প্রধানের সাথে ঐতিহাসিক সাক্ষাৎ করবেন পোপ ফ্রান্সিস

Link Copied!

Pope-Francisআন্তর্জাতিক ডেস্ক : পোপ ফ্রান্সিস দেখা করবেন রুশ অর্থোডক্স গীর্জার প্রধান প্যাটরিয়ার্ক কায়রিলের সাথে। ভ্যাটিকানের একজন মুখপাত্র ফ্রেডরিকো লোম্বার্ডি শুক্রবার একথা জানিয়েছেন।
রুশ অর্থোডক্স গীর্জার সাথে ক্যাথোলিক গীর্জার এই সাক্ষাৎ হবে এক হাজার বছর আগে (১১ শতাব্দীতে)  পূর্ব এবং পশ্চিমা খ্রিস্টধর্মের ভাগ হয়ে যাওয়ার পরে ইতিহাসের প্রথম সাক্ষাৎ। লোম্বার্ডি এই সংবাদকে আখ্যায়িত করেছেন, সুন্দর সংবাদ বলে। পোপ ফ্রান্সিস এবং প্যাটরিয়ার্ক কায়রিলের মধ্যে সাক্ষাৎ হবে ফেব্রুয়ারির ১২ তারিখ কিউবাতে।
২০১৩ সালে পোপ হওয়ার পর থেকেই পোপ ফ্রান্সিস খ্রিস্টান ধর্মের শাখাগুলোর ভিতরে আরও সুসম্পর্ক তৈরি করার আহবান করে আসছেন। তাছাড়া পৃথিবীর যে কোনো অশুভ শক্তির বিরুদ্ধে অবস্থান নিয়েছেন তিনি প্রথম থেকেই। বর্তমান বিশ্বের জটিলতায় তার বাণী ন্যায় এবং সাম্যের বাণী হিসেবেই পরিচিতি পেয়েছে।