ঢাকাFriday , 5 February 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চরফ্যাশন পৌর নির্বাচনে জমজমাট প্রচারণা

Link Copied!

charfationচরফ্যাশন (ভোলা) প্রতিনিধি : ভোলার সর্ব দক্ষিণের সাগর কোলের ফ্যাশন বলে পরিচিত চরফ্যাসন পৌরসভার ১৫ ফেরুয়ারির নির্বাচন নিয়ে জমজমাট প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন আওয়ামী লীগ ও বিএনপি দলীয় প্রার্থীরা।
মোটরসাইকেলে চড়ে হ্যান্ডমাইকে গান বাজিয়ে চলছে আওয়ামী লীগ দলীয় মেয়র প্রার্থী পৌর আওয়ামী লীগ সভাপতি বাদল কৃষ্ণ দেবনাাথের প্রচারণা। শুক্রবার তিনি সকাল ৯টায় ৮নং ওয়ার্ডেও মাতাব্বর বাড়ির চত্বরে উঠোন বৈঠকে বলেন, ‘নির্বাচিত হলে মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত পরিবেশে উপমন্ত্রী আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকেবের উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করে  আধুনিক পৌর নগরী গড়ে তুলবো।’
এ সময় উপস্থিত থাকার পাশপাশি আরো বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগ সম্পাদক নুরুল ইসলাম ভিপি, পৌর আওয়ামী লীগ সম্পাদক মনির আহমেদ শুভ্র, কাউন্সিলর প্রার্থী আবু জাহের ভুইয়া, নারী কাউন্সিলর প্রার্থী জাহানারা বেগম।   এরপর মেয়র প্রার্থী বাড়ি বাড়ি গণসংযোগ করেন।
অপরদিকে, বিএনপি দলীয় মেয়র প্রার্থী আমিরুল ইসলাম মিন্টিজ জানান, গতকাল সকালে প্রচারণা শেষে তিনি ভোলায় অবস্থানকারী সাবেক এমপি কেন্দ্রীয় নেতা নাজিম উদ্দিন আলমের সঙ্গে বৈঠক করতে জেলা সদরে যান। ৯টি ওয়ার্ড ঘুরে  বিএনপি দলীয় প্রার্থীও দুএক জায়গায় পোস্টার দেখা যায়। দুদিন আগে আওয়ামী লীগ দলীয় মেয়র প্রার্থীর কর্মীর ওপর হামলার অভিযোগে দায়ের করা মামলায় বিএনপির ৪০ নেতাকর্মীকে আসামি করা হয়েছে। এ কারণে গ্রেপ্তার এড়াতে বিএনপি নেতাকর্মীরা এলাকা ছাড়া বলেও জানান মিন্টিজ।
মিন্টিজ জানান, পোস্টার টাঙালে তা ছিঁড়ে ফেলা হতে পারে। সংঘাত এড়াতে তিনি নিরিবিলি উঠোন বৈঠক ও প্রচারণা চালাচ্ছেন। অপরদিকে ৪৯ জন কাউন্সিলর প্রার্থীও মধ্যে একজন বিএনপি সমর্থিত। ৪৮ জনই আওয়ামী লীগ দলীয় হওয়ায়  নিজ দলের নেতাদের কাছেই অনেক প্রার্থী জিম্মি হয়ে পড়েছেন বলে অভিযোগ করেন ৪নং ওয়ার্ডেও বর্তমান কাউন্সিলর প্রার্থী আক্তারুজ্জামান সামু।
একই কথা জানান ৬নং ওয়ার্ডের প্রার্থী জাহাঙ্গীর হোসেন কুতুব। ওই ওয়ার্ডেও বর্তমান কমিশনার ও প্রার্থী এবং যুবলীগ নেতা জহির রায়হান সংখ্যালঘুদের হুমকি ও ভয়ভীতি দেখাচ্ছেন বলেও অভিযোগ রয়েছে। এছাড়া কাউন্সিলর প্রার্থীদের মধ্যে প্রচারণায় ব্যস্ত সময় পার করতে দেখা যায় ২নং ওয়ার্ডে সাবেক ছাত্রলীগ নেতা নজরুল ইসলাম কৃষাণ, ৫নং ওয়ার্ডের সাবেক স্কুলশিক্ষক কাউন্সিলর প্রার্থী মাহাবুব আলম মজনু মাস্টার, ৯নং ওয়ার্ডের সাবেক ছাত্রলীগ সভাপতি মতিন মোল্লাহ, ৩নং ওয়ার্ডের প্রার্থী যুবলীগ নেতা সিরাজুল ইসলাম, সংরক্ষিত মহিলা ১নং ওয়ার্ডের প্রার্থী ফরিদা পারভীনকে।
অপরদিকে, একমাত্র বিএনপি দলীয় ৮নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী রাসেল জানান, তিনি প্রচারণায় নামতে পারছেন না। তিনি গৃহবন্দি, নজরবন্দি রয়েছেন। তিনি বর্তমান কাউন্সিলর হলেও অপর কাউন্সিলর প্রার্থীরা তার প্রচারণায় বাধা দিচ্ছেন বলেও জানান।