গাজীপুর প্রতিনিধি : জেলার টঙ্গীতে সড়ক দুর্ঘটনায় মাহবুব হোসেন নামে এক মাদরাসার ছাত্র নিহত হওয়ার ঘটনায় মহাসড়ক অবরোধ করেছে শিক্ষার্থী ও স্থানীয় জনতা। বুধবার দুপুরে দেড়টার দিকে তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে।
পুলিশ জানান, সকালের দিকে গাজীপুরা এলাকার তামিরুল মিল্লাত মাদরাসার ছাত্র মাহবুব হোসেন সড়ক দুর্ঘটনায় নিহত হন। খরব পেয়ে এর প্রতিবাদে ওই মাদরাসার শিক্ষার্থী ও স্থানীয়রা সড়ক অবরোধ করে। এ সময় তারা কিছু গাড়ি ভাঙচুর করে। পুলিশ অবরোধকারীদের রাস্তা থেকে সরানোর চেষ্টা করছে।

