ঢাকাWednesday , 3 February 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৩ বিএনপি নেতা নিহত

Link Copied!

Soudiআন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের তায়েফ যাওয়ার পথে গাড়ি দুর্ঘটনায় মারা গেছেন তিন বাংলাদেশি। তারা হলেন : নজরুল ইসলাম সুমন, সুমন মোল্লা ও মো. আলম। নিহতরা সবাই সেখানে বিএনপির রাজনীতির সাথে জড়িত। মঙ্গলবার স্থানীয় সময় বেলা ৩টায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নজরুল ইসলাম সুমন সৌদি আরব কিলো-১৪ শাখা বিএনপির সহ-সভাপতি, সুমন মোল্লা সহ-সাধারণ সম্পাদক ও সদস্য মো. আলম। তাদের অকালমৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সৌদিআরব বিএনপির আহ্বায়ক আহমদ আলী মুকিব।
এক শোকবার্তায় তিনি নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।