ঢাকাTuesday , 2 February 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

একনেকে ৯ প্রকল্প অনুমোদন

Link Copied!

cabinetনিজস্ব প্রতিবেদক : বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) আধুনিকায়নসহ ৪ হাজার ৮শ ৫৮ কোটি ৭৭ লাখ টাকার নয় প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনীতিক পরিষদ-একনেক।
মঙ্গলবার শেরেবাংলা নগরের পরিকল্পনা মন্ত্রণালয়ের এনইসি সম্মেলন কক্ষে একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেক বৈঠকে প্রকল্পগুলোর অনুমোদন দেয়া হয়। বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মোস্তফা কামাল সাংবাদিকদের এ তথ্য জানান।
পরিকল্পমন্ত্রী বলেন, ‘আজ যেসব প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে এর সবগুলোই গুরুত্বপূর্ণ। বৈঠকে ৭টি নতুন প্রকল্প ও দুটি সংশোধিত প্রকল্প অনমোদন দেয়া হয়।’
প্রকল্পগুলোতে সরকারি অর্থায়ন দুই হাজার ৪৭৭ কোটি ৪৯ লাখ টাকা। সংস্থার নিজস্ব তহবিল থেকে ১৭৩ কোটি ৯৩ লাখ টাকা এবং প্রকল্প সাহায্য দুই হাজার ২০৭ কোটি ৩৫ লাখ টাকা।
অনুমোদিত প্রকল্পগুলো হচ্ছে- বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) সুপার স্পেশিয়ালাইজড হসপিটাল প্রকল্প। এটি বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৩৬৬ কোটি ৩৪ লাখ টাকা। টাঙ্গাইলে একটি মেডিকেল কলেজ স্থাপন এবং ২৫০ শয্যার জেনারেল হাসপাতালকে ৫০০ শয্যায় উন্নীতকরণ প্রকল্প। এর ব্যয় ধরা হয়েছে ৬৩৫ কোটি ১০ লাখ টাকা।
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রকল্প। এর ব্যয় ২৪৯ কোটি ৯৯ লাখ টাকা। তিতাস গ্যাস ফিল্ডে গ্যাস উদগীরণ নিয়ন্ত্রণ এবং এ ফিল্ডের মূল্যায়ন ও উন্নয়ন প্রকল্প। এর ব্যয় ৯০৯ কোটি ৩০ লাখ টাকা।
গোপালগঞ্জ জেলার গুরুত্বপূর্ণ পল্লি অবকাঠামো উন্নয়ন প্রকল্প। এর ব্যয় ৬১৪ কোটি ৮৪ লাখ টাকা। জলাশয় সংস্কারের মাধ্যমে মৎস্য উৎপাদন বৃদ্ধি প্রকল্প। এর ব্যয় ২৫৪ কোটি ৪ লাখ টাকা। নগরাঞ্চলের ভবন সুরক্ষা প্রকল্প। এর ব্যয় ৫৭১ কোটি ৭২ লাখ টাকা। জাতীয় স্যানিটেশন প্রকল্প, এর ব্যয় ১৪৯ কোটি ৯৬ লাখ টাকা। ফরিদপুর (বদরপুর) সালথা-সোনাপুর- মুকসুদপুর সড়ক উন্নয়ন প্রকল্প। এর ব্যয় ১০৭ কোটি ৪৮ লাখ টাকা।
পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, ‘ভূমিকম্পের ভয়াবহতার দিকটি বিবেচনায় নিয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ভবন রক্ষার প্রকল্প হাতে নিয়েছে সরকার। সরকারি অনেক ভবন জরাজীর্ণ অবস্থায় রয়েছে। এগুলোর মধ্যে অনেকগুলো রেট্রোফিটিংয়ের মাধ্যমে ভূমিকম্পসহনীয় করে গড়ে তোলা যা পুনঃনির্মাণে ব্যয় নতুন করে নির্মাণের চেয়ে অনেক কম। এই বিবেচনায় সরকারি জনগুরুত্বপূর্ণ ভবনের মধ্যে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনগুলোকে এ প্রকল্পের আওতায় রেট্রোফিটিং করার জন্য নির্বাচন করা হয়েছে।’
তিনি জানান, প্রকল্পের আওতায় রাজধানী ও এর আশেপাশে যেসব ফায়ার স্টেশন রেট্রোফিটিং করা হবে সেগুলো হচ্ছে- খিলগাঁও ফায়ার স্টেশন, মিরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তর, তেজগাঁও ফায়ার স্টেশন, ডেমরা ফায়ার স্টেশন, কুর্মিটোলা ফায়ার স্টেশন, লালবাগ স্টেশন, সাভার ফায়ার স্টেশন, বারিধারা ফায়ার স্টেশন, ধামরাই ফায়ার স্টেশন স্টেশন এবং কেরানীগঞ্জ ফায়ার স্টেশন।