ঢাকাTuesday , 2 February 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মালালার স্কুলে বোমা হামলার হুমকি

Link Copied!

Malalaআন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাজ্যের ৯টি স্কুলে মঙ্গলবার বোমা হামলার হুমকি দেয়া হয়েছে। এর মধ্যে পাকিস্তানের নোবেল বিজয়ী কিশোরী মালালা ইউসুফজাইয়ের স্কুলও আছে। বিষয়টি নিয়ে কর্তৃপক্ষকে তদন্ত শুরু করার জন্য অনুরোধ জানিয়েছে স্কুলগুলো।
ইংল্যান্ড এবং স্কটল্যান্ডে ছয়টি, বার্মিংহামে একটি এবং গ্লাসগোর দু’টি স্কুলে হামলার হুমকি দেয়া হয়েছে। মঙ্গলবার সকালে হামলার হুমকি পাওয়ার পরপরই ভবনগুলো থেকে সবাইকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে।
বার্মিংহামের এজবেস্টন গার্লস হাই স্কুলে অধ্যয়ন করছে ১৮ বছর বয়সী মালালা। সেখানে মঙ্গলবার সকালে ফোনের মাধ্যমে বোমা হামলার হুমকি দেয়া হয়েছে।
পশ্চিম মিডল্যান্ডের পুলিশ ওই ফোনকল অনুসন্ধান করছেন। অল্প সময়ের জন্য সবাইকে স্কুলের ভবন থেকে সরিয়ে নেয়া হলেও পরে সবাইকে যার যার শ্রেণিকক্ষে ফিরে যেতে বলা হয়েছে। পুলিশ ওই ফোন কলকে নিছক ধাপ্পাবাজি ছাড়া আর কিছুই মনে করছে না।
আরও যেসব স্কুলে ফোন দিয়ে হুমকি দেয়া হয়েছে সেগুলো হচ্ছে সায়ারল্যান্ড কলিজিয়েট একাডেমি, ব্রিস্টনল হল একাডেমি, পেরিফিল্ডস হাই স্কুল, হল গ্রিন সেকেন্ডারি স্কুল এবং ওল্ডবারি একাডেমি।
গত সপ্তাহেও এধরনের ভুয়া ফোনকলের মাধ্যমে বোমা হামলার হুমকি দেয়া হয়েছিল। এ সম্পর্কে পশ্চিম মিডল্যান্ড পুলিশের এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘গত সপ্তাহে বিভিন্ন স্কুলের হুমকির মত আজ সকালেও আমরা আরো ছয়টি বোমা হামলার হুমকি পেয়েছি।’
তবে এসব হুমকিকে তেমন একটা আমলে না দেয়ার আহ্বান জানিয়েছেন গোয়েন্দা ইন্সপেক্টর কোলিন মাত্তিসন।
তিনি জানিয়েছেন, তাদের দায়িত্বরত কর্মকর্তারা ইতোমধ্যেই হুমকিপ্রাপ্ত বিভিন্ন স্কুলে পৌঁছেছেন। সেখানে স্কুলগুলোকে সহায়তা করতে এবং প্রত্যেকের নিরাপত্তার নিশ্চিত করতে কাজ করে যাচ্ছেন তারা। কে এভাবে ফোন করে হুমকি দিচ্ছে সে বিষয়ে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।