ঢাকাMonday , 1 February 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিশ্বে জরুরি অবস্থা ঘোষণার কথা ভাবছে হু

Link Copied!

whoআন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ আমেরিকায় জিকা ভাইরাসের দ্রুত বিস্তারের পরিপ্রেক্ষিতে সারা বিশ্বে জরুরি অবস্থা ঘোষণার কথা ভাবছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সোমবারই সংস্থাটির জরুরি বৈঠকে এ ব্যাপারে করণীয় ঠিক করা হবে।
জাতিসংঘের এ সংস্থাটি গত সপ্তাহেই সতর্ক করেছিল যে, মশাবাহিত এ ভাইরাস ভয়াবহ গতিতে ছড়িয়ে পড়ছে। আমেরিকা অঞ্চল এ মুহূর্তে সবচেয়ে ঝুঁকিতে আছে। চলতি বছরেই ৪০ লাখ মানুষ এ ভাইরাসে আক্রান্ত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এদিকে সম্প্রতি পশ্চিম আফ্রিকাতে ইবোলা আক্রমণের সময় ডব্লিউএইচও অনেক দেরিতে সাড়া দিয়েছিল বলে অভিযোগ রয়েছে। পরে তারা সেটা স্বীকারও করেছিল। এ কারণে এবার জিকা ভাইরাসের ব্যাপারে বেশি তোড়জোড় দেখাচ্ছে সংস্থাটি।
উল্লেখ্য, ব্রাজিলে জিকা ভাইরাসের সংক্রমণের শিকার হচ্ছে মূলত গর্ভস্থিত শিশু। ইতিমধ্যে বেশক’টি শিশু স্বাভাবিকের চেয়ে ছোট মস্তিষ্ক নিয়ে জন্ম নিয়েছে। এর ফলে স্নায়োবিক সমস্যাও হতে পারে বলে জানাচ্ছেন চিকিৎসকরা। ফলে শিশুটি নানারকম শারীরিক ও মানসিক বিকার নিয়ে বেড়ে উঠতে পারে এবং অকালমৃত্যুও ঘটতে পারে।