আন্তর্জাতিক ডেস্ক : ধর্ষিতা এক বালিকাকে হাসপাতালে ভর্তির আবার ধর্ষণের শিকার হয়েছে। ওই হাসপাতালের নিরাপত্তারক্ষীরা এই কুকর্ম করেছে বলে অভিযোগ করা হচ্ছে।
ঘটনাটি ঘটেছে ভারতের জামশেদপুরে।
ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, কয়েক দিন আগে জামশেদপুরের পারসুদিতে ১৫ বছরের ওই কিশোরীকে ধর্ষণ করে এক কিশোর। পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।
কিশোরীকে ভর্তি করা হয় এমজিএম হাসপাতালে। গত শনিবার রাতে হাসপাতালেরই এক নিরাপত্তারক্ষী কিশোরীকে ফের ধর্ষণ করে।
পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দুই জনকে আটক করা হয়েছে। মূল অভিযুক্ত পলাতক। কিশোরী জবানবন্দী অনুযায়ী এফআইআর দায়ের করা হয়েছে।
মুখ্যমন্ত্রী ওই হাসপাতাল পরিদর্শনের পরপরই এমন ঘটনা ঘটলো।

