ঢাকাSaturday , 30 January 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়ার হুমকি ফ্রান্সের

Link Copied!

lurent-fabiusআন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত নিরসনে ফের উদ্যোগ নিয়েছে ফ্রান্স। কিন্তু তেলআবিবকে সতর্ক করে দিয়ে ফরাসি সরকার বলেছে, এই উদ্যোগ ব্যর্থ হলে তারা ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে ।
শুক্রবার ফরাসি পররাষ্ট্রমন্ত্রী লুরেন্ট ফাবিয়াস বলেছেন,‘আগামী সপ্তাহগুলোতে যুক্তরাষ্ট্র, ইউরোপ ও আরবদের নিয়ে মধ্যপ্রাচ্যে দুই রাস্ট্র ফর্মুলা বাস্তবায়নে চেষ্টা চালাবে প্যারিস। তিনি বলেন,‘কোনো কারণে এ উদ্যোগ ব্যর্থ হলে আমরা ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেব।’
সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্টের সঙ্গে সখ্যতা কমেছে তেলআবিব সরকারের। এছাড়া প্রধানমন্ত্রী বেইয়ামিন নেতানিয়াহুর একগুয়ে আচরণের কারণে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো ও জাতিসংঘের কাছ থেকেও বিচ্ছন্ন হয়ে পড়েছে এই ইহুদি রাষ্ট্রটি। এ অবস্থায় ফ্রান্সের এ বক্তব্য ইসরায়েলকে আরো কোনঠাসা করে ফেলবে বলেই মনে হচ্ছে।