ঢাকাSaturday , 30 January 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জাতিসংঘের ৮ শান্তিরক্ষীর বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ

Link Copied!

united-nationআন্তর্জাতিক ডেস্ক : সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের (কার) জাতিসংঘ শান্তিমিশনে অংশ নেয়া দুই বাংলাদেশিসহ বিভিন্ন দেশের মোট আট সেনা-পুলিশের বিরুদ্ধে অপ্রাপ্ত বয়স্কদের ওপর যৌন নীপিড়ন চালানোর অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার এক জাতিসংঘ কর্মকর্তা এ কথা জানিয়েছেন।
বিভিন্ন সময়ে জাতিসংঘ মিশনে অংশগ্রহণকারী সেনাদের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ উঠলেও এবারই প্রথম অভিযুক্তদের জাতীয়তা প্রকাশ করলো সংস্থাটি।
সবমিলিয়ে আট সেনা ও দুই পুলিশের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। এদের মধ্যে নাইজারের চার সেনা, বাংলাদেশের দুই সেনা, মরেক্কো ও কঙ্গোর এক সেনা এবং সেনেগালের দুই পুলিশ রয়েছে। গতবছরের জানুয়ারি থেকে অক্টোবরের মধ্যে ওই যৌন নির্যাতনের ঘটনাগুলো ঘটেছিল বলে জাতিসংঘ মহাসচিবের সহকারী টনি বানবুরি জানিয়েছেন।
কারে জাতিসংঘ মিশনে অংশ নেয়া মোট ২২ সেনা ও পুলিশের বিরুদ্ধে যৌন নিপীড়ণের অভিযোগ ওঠেছিল। প্রাথমিক তদন্ত শেষে এদের আট জনের অভিযোগ প্রমাণিত হয়েছে বলে দাবি করেছেন জাতিসংঘ কর্মকর্তা টনি বানবুরি। বিশ্বের বিভিন্ন দেশে জাতিসংঘ মিশনে অংশ নেয়া যে ৬৯ জনের বিরুদ্ধে যৌন নিপীড়ণের অভিযোগ ওঠেছিল ওই আটজন তাদেরই অংশ। বিভিন্ন দেশে লড়াইয়ে অংশ নেয়া ইউরোপীয় ইউনিয়নের সেনাদের বিরুদ্ধে এ জাতীয় অভিযোগ ওঠার পরই জাতিংঘ মিশনের সেনাদের এ কেলেঙ্কারী প্রকাশিত হয়।
জাতিসংঘ মহাসচিব বান কি মুন আগামী মাসে এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করবেন। ওই প্রতিবেদনে অভিযুক্তদের নাম ও জাতীয়তা সম্পর্কে বিস্তারিত উল্লেখ থাকবে বলে জানা গেছে। জাতিংঘের মিশনে অংশ নেয়ার সময় যৌন নিপীড়নের অভিযোগে অভিযুক্তদের তদন্ত ও বিচারের আওতায় আনতে সরকারের উপর চাপ প্রয়োগ করার জন্যই তাদের জাতীয়তা প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছে জাতিসংঘ।
জাতিসংঘ কর্মকর্তা টনি বানবুরি আরো জানিয়েছেন, ‘আপনারা শীঘ্রই আমাদের নিজস্ব ওয়েবসাইট থেকে ওইসব সেনা-পুলিশের ওপর বিস্তারিত তথ্য জানতে পারবেন।’ এই অভিযোগে এর আগে কখনো এভাবে অভিযুক্তদের নামধাম প্রকাশ করেনি জাতিসংঘ।