আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ায় একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭। দেশটির পূর্বাঞ্চলীয় কামচাটকা উপদ্বীপে শনিবার ভূমিকম্পটি আঘাত হেনেছে বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ।
ভূমিকম্পটি রাশিয়ার কামচাটকা এলাকার রাজধানী পেট্রোপাভলোভস্ক-কামচাটস্কি থেকে ১শ ৬ কিলোমিটার উত্তরে আঘাত হেনেছিল।
ভূমিকম্পটির গভীরতা ছিল ১শ ৫৩ কিলোমিটার। তবে এখনও পর্যন্ত কোনো ভয়াবহ ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
সামাজিক মাধ্যমে ভূমিকম্প সম্পর্কে অনেকেই বর্ণনা করেছেন যে, ভূমিকম্পের সময় তীব্র কম্পন অনুভূত হয়েছে। এতে সবার মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
ভূমিকম্পের সময় লোকজন নিজেদের বাড়ি-ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে এসেছেন। সামাজিক মাধ্যমের বেশ কিছু ছবিতে দেখা গেছে প্রচন্ড তুষারপাতের মধ্যে আতঙ্কিত লোকজন রাস্তায় জড়ো হয়েছেন।

