ঢাকাSaturday , 30 January 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আইএস সন্দেহে ভারতীয়কে বহিষ্কার

Link Copied!

issআন্তর্জাতিক ডেস্ক : আইএসের সঙ্গে সম্পৃক্ততা থাকায় সন্দেহভাজন ৩ ভারতীয়কে সংযুক্ত আরব আমিরাত থেকে বহিষ্কার করে নিউ দিল্লিতে পাঠানো হয়েছে। তারা ভারতসহ আরো কয়েকটি দেশে সন্ত্রাসী হামলার পরিকল্পনা করছিল।
সরকারি সূত্র জানিয়েছে, ওই তিন সন্দেহভাজন ভারতীয় হচ্ছে আদনান হোসেইন, মোহাম্মদ ফারহান, শেইখ আযহার আল ইসলাম। তাদের সংযুক্ত আরব আমিরাত থেকে বহিষ্কার করা হয়েছে। পরে বৃহস্পতিবার রাতে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ) তাদেরকে আটক করে দিল্লির বিমানবন্দরে নিয়ে আসে।
ওই তিন ব্যক্তি মহারাষ্ট্র, কর্ণটাকা এবং জম্মু-কাশ্মীরের বাসিন্দা। সূত্র জানিয়েছে, তারা তাদের আরো সহযোগিদের সঙ্গে মিলে ভারতীয় এবং এর প্রতিবেশি রাষ্ট্রের নাগরিকদের প্রশিক্ষণ দিয়ে বিভিন্ন দেশে সন্ত্রাসী হামলার পরিকল্পনা করছিল। ধারণা করা হচ্ছে ওই তিন ব্যক্তি আবু ধাবীর আইএস জঙ্গি গোষ্ঠীর সদস্য ছিল।
এর আগে ২০১৫ সালের সেপ্টেম্বরে আইএসের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে চার ভারতীয়কে দেশে ফেরত পাঠিয়েছিল সংযুক্ত আরব আমিরাত। এছাড়া গত বছর আফশা জাবিন নামে ৩৭ বছর বয়সী এক নারীকে আইএসের সঙ্গে সম্পৃক্ততা থাকায় দেশে ফেরত পাঠিয়েছিল সংযুক্ত আরব আমিরাত।
এছাড়া গত বছরের জানুয়ারিতে সিরিয়ার উদ্দেশ্যে দুবাই যাওয়ার সময় হায়দ্রাবাদের সালমান মহিউদ্দিনকে আটক করা হয়েছিল। সে আইএসের সঙ্গে যোগ দেয়ার পরিকল্পনা করছিল।
ভারতীয় গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ২৩ জন ভারতীয় নাগরিক আইএসের সঙ্গে যোগ দিয়েছে। এদের মধ্যে ৬ জন ইরাক-সিরিয়ার বিভিন্ন সংঘাতে নিহত হয়েছে।